ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ভোটকেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর

  • আপডেট সময় : ০৮:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৮ বার পড়া হয়েছে

ভোটকেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর

ঢাকা প্রতিনিধি:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন বহনে নিষেধাজ্ঞা জারির সিদ্ধান্তের বিরুদ্ধে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনে ১০ দলীয় জোটের প্রার্থী হাসনাত আবদুল্লাহ।

সোমবার (৯ ফেব্রুয়ারি) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে নিজের ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এই সিদ্ধান্তকে হঠকারী ও উদ্দেশ্যপ্রণোদিত বলে মন্তব্য করেন।

হাসনাত আবদুল্লাহ লেখেন, ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল ফোন নিষিদ্ধের অর্থ হলো সবাইকে নিজের মোবাইল ঘরে রেখে যেতে হবে। এমনকি মোবাইল সাংবাদিকতা (মোজো) বা সিটিজেন জার্নালিজমও এতে নিষিদ্ধ হয়ে যাবে, যা অত্যন্ত অযৌক্তিক। এটি স্পষ্টতই একটি হঠকারী সিদ্ধান্ত। ইঞ্জিনিয়ারিং বা জালিয়াতির ইচ্ছা থাকলেই কেবল এমন সিদ্ধান্ত নেওয়া যেতে পারে।

তিনি আরও লেখেন, ভোটকেন্দ্রের আশপাশে মোবাইল না নেওয়ার কোনো যুক্তিসঙ্গত কারণ নেই। আগে কখনো এমন নজির দেখা যায়নি। এর ফলে কোনো বিপদ হলে তাৎক্ষণিকভাবে কাউকে জানানো সম্ভব হবে না। নিরাপত্তাহীনতার কারণে অনেক ভোটার মোবাইল ছাড়া কেন্দ্রে যেতে চাইবেন না, এতে ভোটার উপস্থিতি কমে যেতে পারে।

সিসি ক্যামেরা প্রসঙ্গে তিনি বলেন, সিসি ক্যামেরা থাকলেও তা তাৎক্ষণিকভাবে কার্যকর ভূমিকা রাখতে পারে না। কিন্তু ব্যক্তিগত মোবাইল ফোনের মাধ্যমে সাংবাদিক ও সাধারণ মানুষ অনিয়ম ও জালিয়াতির চিত্র সঙ্গে সঙ্গেই ধারণ ও প্রচার করতে পারেন, যা কেন্দ্র দখল ও ভোট চুরি প্রতিরোধে কার্যকর ভূমিকা রাখে।

হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন, সম্ভবত এসব অনিয়মের ভিডিও ধারণ ঠেকাতেই নির্বাচন কমিশন ৪০০ গজের মধ্যে মোবাইল নিষিদ্ধ করেছে। এটি সুস্পষ্টভাবে ভোট চুরির সুযোগ সৃষ্টি করবে।

অবিলম্বে এই সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি জানিয়ে তিনি বলেন, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে হলে এই ধরনের অযৌক্তিক বিধিনিষেধ বাতিল করা জরুরি।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ভোটকেন্দ্রের ৪০০ গজে মোবাইল নিষিদ্ধের সিদ্ধান্তে প্রতিক্রিয়া হাসনাত আবদুল্লাহর

আপডেট সময় : ০৮:৩৩:২০ পূর্বাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬