ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে নবাগত ইউএনওর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

  • আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬
  • / ৮২ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে নবাগত ইউএনওর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও প্রতিনিধিদের সঙ্গে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রওজাতুন জান্নাতের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৮ আগস্ট) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুরুতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা নবাগত ইউএনওকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

মতবিনিময় সভায় উপজেলার শিক্ষার গুণগত মানোন্নয়ন, শিক্ষার্থীদের নিয়মিত উপস্থিতি, শিক্ষার পরিবেশ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়। শিক্ষার মানোন্নয়নে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও প্রশাসনের সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করেন উপস্থিতরা।

সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, একাডেমিক সুপারভাইজার হারুন অর রশিদ, চক সালাইপুর সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল সাখাওয়াত হোসেন, মিরপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুরুল ইসলাম, সাদুল্লাপুর পাইলট বহুমুখী উচ্চবিদ্যালয়ের নওশাদ, রফিকুল ইসলাম দাখিল মাদ্রাসার প্রতিনিধি, বড় জামালপুর সিনিয়র মাদ্রাসার মেহেদী হাসান, কিশামত খেজু দাখিল মাদ্রাসার হোসেন আলী, তরফ কামাল আদর্শ দাখিল মাদ্রাসার আয়ুব আলী, জামালপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনোয়ারুল ইসলামসহ উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষকরা।

নবাগত ইউএনও রওজাতুন জান্নাত শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখা এবং শিক্ষার্থীদের কল্যাণে প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস দেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে নবাগত ইউএনওর সঙ্গে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের মতবিনিময়

আপডেট সময় : ০৫:১১:৪৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬