ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

  • আপডেট সময় : ১০:৩৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬
  • / ৯৪ বার পড়া হয়েছে

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক:
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, জুলাই জাতীয় সনদের প্রতি সম্মান দেখিয়ে বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার জন্য মৌখিকভাবে প্রস্তাব দেওয়া হয়েছে। তারা রাজি হলে সংসদের প্রথম অধিবেশনেই ডেপুটি স্পিকারের শপথ অনুষ্ঠিত হবে।

রোববার গণমাধ্যমের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্রমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, “সংসদে যারা সংসদ সদস্য হিসেবে শপথ নিয়েছে, তারাই কেবল সংসদ সদস্য হিসেবে যোগদান করবে। সংবিধানে ‘সংবিধান সংস্কার পরিষদ’ নামে কোনো বিধান নেই। যারা সেখানে শপথ নিয়েছে, সেটি তাদের নিজস্ব বিষয়। এ নিয়ে আলোচনা করা তাদের রাজনৈতিক অধিকার।”

সংবিধান সংস্কার প্রসঙ্গে তিনি বলেন, “সংবিধানে সংশোধনী এনে সংবিধান সংস্কার পরিষদ গঠন করা যেতে পারে। তবে তার আগে সংবিধানে নেই—এমন কোনো কিছু বাস্তবায়ন করা সম্ভব নয়।”

রাষ্ট্রপতির ভাষণ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সংসদের প্রথম অধিবেশনে রাষ্ট্রপতির ভাষণ দেওয়ার বিধান সাংবিধানিক রীতি। কেউ যদি রাষ্ট্রপতির ভাষণ না চান, সেটি তাদের মত প্রকাশের অধিকার।”

এছাড়া ১৩৩টি অধ্যাদেশ প্রসঙ্গে তিনি জানান, “সংবিধান অনুযায়ী প্রথম অধিবেশনেই ১৩৩টি অধ্যাদেশ সংসদে উত্থাপন করা হবে। এসব অধ্যাদেশের বাস্তবায়ন সংসদে আলোচনার মাধ্যমে চূড়ান্ত হবে।”

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিরোধী দল থেকে ডেপুটি স্পিকার নেওয়ার প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী

আপডেট সময় : ১০:৩৮:৩১ পূর্বাহ্ন, সোমবার, ২ মার্চ ২০২৬