ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

দেশে মব কালচারের দিন শেষ, আইনগত প্রক্রিয়ায় দাবি জানাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

  • আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১০৮ বার পড়া হয়েছে

দেশে মব কালচারের দিন শেষ, আইনগত প্রক্রিয়ায় দাবি জানাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

বাংলাদেশে মব কালচারের দিন শেষ। ভবিষ্যতে কোনোভাবেই মব কালচারকে উৎসাহিত করা হবে না। দাবি-দাওয়া যথাযথ আইনগত প্রক্রিয়ায় উত্থাপন করতে হবে—এমন মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।

বুধবার সন্ধ্যায় সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সঙ্গে পরিচিতি ও মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “মিছিল ও সমাবেশ করা যাবে, গণতান্ত্রিক সংস্কৃতিও অব্যাহত থাকবে। কিন্তু দাবি আদায়ের জন্য সড়ক-মহাসড়ক অবরোধ করে ‘মব’ আকারে জনদুর্ভোগ সৃষ্টি করা যাবে না।”

তিনি আরও বলেন, “স্বরাষ্ট্র মন্ত্রণালয় মানেই মানুষের কাছে পুলিশ। তবে এখানে আরও অনেক গুরুত্বপূর্ণ সংস্থা রয়েছে, যা সাধারণ মানুষ কম জানে। আমি বলেছি, পুলিশকে জনগণের বন্ধু বানাতে হবে। আগের যে নেতিবাচক ভাবমূর্তি তৈরি হয়েছিল, সেটি পুনরুদ্ধার করতে হবে।”

দুর্নীতির বিষয়ে কঠোর অবস্থানের কথা জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে সম্পূর্ণভাবে দুর্নীতিমুক্ত করতে হবে। সবার দায়বদ্ধতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। কোনো ধরনের অবৈধ তদবির সহ্য করা হবে না।

তিনি হুঁশিয়ার করে বলেন, বাহিনীর কোনো সদস্য অপরাধে জড়িত থাকলে তাৎক্ষণিক তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। আইনশৃঙ্খলা রক্ষা ও জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার জিরো টলারেন্স নীতিতে কাজ করবে বলেও জানান তিনি।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে মব কালচারের দিন শেষ, আইনগত প্রক্রিয়ায় দাবি জানাতে হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ

আপডেট সময় : ০৩:২১:৫৫ অপরাহ্ন, বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬