ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

পলাশবাড়ীতে স্লোগানে মুখরিত বিএনপির বিশাল নির্বাচনী গণমিছিল

  • আপডেট সময় : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬
  • / ১৫৬ বার পড়া হয়েছে

পলাশবাড়ীতে স্লোগানে মুখরিত বিএনপির বিশাল নির্বাচনী গণমিছিল

পলাশবাড়ী (গাইবান্ধা) প্রতিনিধি :
‘ভোট দিবো কিসে, ধানের শীষে’—এই স্লোগানকে সামনে রেখে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত ধানের শীষ প্রতীকের প্রার্থী অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিকের পক্ষে পলাশবাড়ীতে বিশাল নির্বাচনী গণমিছিল অনুষ্ঠিত হয়েছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেলে পলাশবাড়ী উপজেলা ও পৌর বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের যৌথ আয়োজনে এ গণমিছিল অনুষ্ঠিত হয়। মিছিলটি পলাশবাড়ী পৌর শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে চৌমাথা মোড়ে এসে সংক্ষিপ্ত সমাবেশে রূপ নেয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. সৈয়দ মইনুল হাসান সাদিক। তিনি বলেন,
“আমি দল নয়, মানুষের রাজনীতি করি। এই এলাকার উন্নয়ন ও মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্য ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে বিজয়ী করার আহ্বান জানাচ্ছি।”

এর আগে দুপুরের পর থেকেই পৌর শহরের বিভিন্ন এলাকা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মী এবং স্থানীয় ভোটাররা খণ্ড খণ্ড মিছিল নিয়ে পলাশবাড়ী পৌর শহরের পানি উন্নয়ন বোর্ড চত্বরে জড়ো হন। পরে সেখান থেকে বিশাল গণমিছিলটি বের করা হয়।

এসময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য অধ্যাপক আমিনুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাহমুদুনব্বী টিটুল, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সামাদ মণ্ডল, সাধারণ সম্পাদক আবু আলা মওদুদ, সাংগঠনিক সম্পাদক আঞ্জু প্রধান ও আজাহার আলী, পৌর বিএনপির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক মুশফিকুর রহমান রিপন এবং সাংগঠনিক সম্পাদক আব্দুল মোত্তালিব সরকার বকুল ও সাইফুল ইসলাম।

এছাড়াও বক্তব্য দেন জেলা যুবদলের সহসভাপতি সেকেতুর রব অনিক, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লিয়াকত, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাগর সরকার মিনু, মিজানুর রহমান নিক্সন ও মামুন সরকার, সদস্য সচিব রাজু আহমেদ, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মমিনুল ইসলাম মমিন মণ্ডল ও সদস্য সচিব শরিফুল ইসলাম লিপেজ, জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য মিল্লাত সরকার মিলন, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক শামিম রেজা ও সদস্য সচিব হাসান মোহাম্মদ ইমরান।

উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রদলের আহ্বায়ক আরিয়ান সরকার আরিফ, সদস্য সচিব সোহেল রশিদ হৃদয়, পৌর ছাত্রদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক শাওন সরকার ও সদস্য সচিব আকাশ কবির পায়েল, সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মেজবাহ আহমেদ প্রান্ত ও সাধারণ সম্পাদক রায়হান আহমেদ, পৌর জাসাসের আহ্বায়ক আল আমিন ও সদস্য সচিব ফরহাদ মণ্ডল পিন্টুসহ উপজেলা ও পৌর কৃষকদল, শ্রমিকদল, মৎস্যজীবী দল, তাঁতীদল, জাসাস ও ছাত্রদলের নেতৃবৃন্দ।

নেতাকর্মীরা জানান, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে তৃণমূল পর্যায়ে দলকে আরও সুসংগঠিত করা এবং ধানের শীষের পক্ষে গণজোয়ার সৃষ্টি করাই এই গণমিছিলের মূল উদ্দেশ্য।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

পলাশবাড়ীতে স্লোগানে মুখরিত বিএনপির বিশাল নির্বাচনী গণমিছিল

আপডেট সময় : ০৬:৩৩:৫৪ অপরাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬