তারেক রহমানের শপথ অনুষ্ঠানে নরেন্দ্র মোদিকে আমন্ত্রণ জানানো হবে: হুমায়ুন কবির
- আপডেট সময় : ১১:০২:১০ পূর্বাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৪৪ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারম্যান তারেক রহমানের প্রধানমন্ত্রী হিসেবে শপথ গ্রহণ অনুষ্ঠানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি-কে আমন্ত্রণ জানানো হবে বলে জানিয়েছেন দলের এক শীর্ষ নেতা। শনিবার (১৮ ফেব্রুয়ারি) ভারতীয় সংবাদমাধ্যম ডব্লিউআইওএনকে দেওয়া এক সাক্ষাৎকারে এ তথ্য নিশ্চিত করেন বিএনপি চেয়ারম্যানের পররাষ্ট্রনীতি বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির।
হুমায়ুন কবিরের বরাতে প্রতিবেদনে বলা হয়, সাম্প্রতিক জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নিরঙ্কুশ বিজয়ের পর এ উদ্যোগ দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তনের ইঙ্গিত বহন করছে।
সাক্ষাৎকারে হুমায়ুন কবির বলেন, “আমাদের কাছে এই অঞ্চল অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারেক রহমান-এর পররাষ্ট্রনীতির একটি বড় অংশ হলো দক্ষিণ এশিয়াকে একটি প্রভাবশালী অঞ্চলে পরিণত করা। শপথ অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর ক্ষেত্রে আমরা অগ্রাধিকার দিচ্ছি। সময় খুব সীমিত হলেও এটি সৌহার্দ্যের বার্তা বহন করবে।”
তিনি আরও বলেন, এই আমন্ত্রণের মাধ্যমে বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশা করা হচ্ছে। নতুন সরকার আঞ্চলিক সহযোগিতার ক্ষেত্রে ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করতে চায় বলেও তিনি উল্লেখ করেন।
হুমায়ুন কবির জানান, দক্ষিণ এশীয় আঞ্চলিক সহযোগিতা সংস্থা (সার্ক) এবং বঙ্গোপসাগvরীয় বহুমুখী কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতা উদ্যোগ (বিমসটেক) প্ল্যাটফর্মকে আরও কার্যকরভাবে কাজে লাগাতে চায় নতুন সরকার।
এর আগে বিএনপির নির্বাচনি জয়ের পর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ফোন করে তারেক রহমানকে অভিনন্দন জানান এবং একটি গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশের পাশে থা
কার আশ্বাস দেন।











