ঢাকা ০২:২৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

আমি শুধু জামায়াত-শিবিরের এমপি নই, আমি সকল মানুষের এমপি – গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত এমপি লেবু মাওলানা

  • আপডেট সময় : ০৮:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ২০১ বার পড়া হয়েছে

আমি শুধু জামায়াত-শিবিরের এমপি নই, আমি সকল মানুষের এমপি - গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত এমপি লেবু মাওলানা

গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধা-৩ (সাদুল্যাপুর–পলাশবাড়ী) আসন থেকে নবনির্বাচিত সংসদ সদস্য ও বাংলাদেশ জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী অধ্যক্ষ নজরুল ইসলাম লেবু মাওলানা বলেছেন, “আমি শুধু একটি দলের এমপি নই; আমি সাদুল্যাপুর ও পলাশবাড়ীর সর্বস্তরের মানুষের এমপি। শপথ গ্রহণের পর অতি দ্রুততম সময়ের মধ্যে এই এলাকাকে মাদকমুক্ত করাই হবে আমার প্রথম ও প্রধান কাজ।”

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাতে পলাশবাড়ী পৌরসভার চৌমাথা মোড়ে অবস্থিত ‘দি পলাশবাড়ী ইবনে সিনা ডায়াগনস্টিক সেন্টার’-এ উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

সাংবাদিকদের জন্য স্থায়ী কার্যালয়ের প্রতিশ্রুতি

সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনের প্রশংসা করে নবনির্বাচিত এই সংসদ সদস্য পলাশবাড়ী উপজেলার সাংবাদিকদের জন্য একটি স্থায়ী কার্যালয় (সাংবাদিক ভবন) নির্মাণের প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, বস্তুনিষ্ঠ ও দায়িত্বশীল সংবাদ পরিবেশনের মাধ্যমে এলাকার উন্নয়নে সাংবাদিকরা সবসময় ইতিবাচক ভূমিকা রাখবেন—এটাই তাঁর প্রত্যাশা।

গণমাধ্যমের ইতিবাচক প্রতিক্রিয়া

পলাশবাড়ী প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক আব্দুল মতিনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেস ক্লাবের সভাপতি ও সাপ্তাহিক অনড় পত্রিকার সম্পাদক শাহ আলম সরকার, মডেল প্রেস ক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতা, বাংলাদেশ প্রেস ক্লাবের পলাশবাড়ী উপজেলা শাখার সভাপতি আমিরুল ইসলাম কবিরসহ অন্যান্য সাংবাদিক নেতৃবৃন্দ।

এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশবাড়ী উপজেলা শূরা ও কর্মপরিষদ সদস্য সিরাজুল ইসলাম, গাইবান্ধা জেলা শিবিরের সাবেক সভাপতি জুবায়ের আহম্মেদ, সাবেক পৌর সেক্রেটারি তাজুল ইসলাম মিলন, সাংবাদিক ফজলুল হক দুদু, ফেরদাউছ মিয়া, মুশফিকুর রহমান মিল্টনসহ স্থানীয় গণমাধ্যমকর্মীরা।

ভোটের পরদিন কোনো আনুষ্ঠানিক বিজয় উদযাপনে অংশ না নিয়ে সরাসরি সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে বসা এবং দীর্ঘদিনের সামাজিক সমস্যা মাদক নির্মূলে দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করায় সচেতন মহল ও সাংবাদিকদের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। উপস্থিত সাংবাদিকরা নবনির্বাচিত এমপির এই সময়োপযোগী উদ্যোগকে স্বাগত জানিয়ে তাঁকে অভিনন্দন জানান।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমি শুধু জামায়াত-শিবিরের এমপি নই, আমি সকল মানুষের এমপি – গাইবান্ধা-৩ আসনের নবনির্বাচিত এমপি লেবু মাওলানা

আপডেট সময় : ০৮:০২:২০ অপরাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬