ঢাকা ০৫:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

চাঁদাবাজদের সম্মানের কাজ দিতে চাই, অভাবে হলে রিজিক ভাগ করবো: জামায়াত আমির

  • আপডেট সময় : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬
  • / ১৪৯ বার পড়া হয়েছে

চাঁদাবাজদের সম্মানের কাজ দিতে চাই, অভাবে হলে রিজিক ভাগ করবো: জামায়াত আমির

কুষ্টিয়া প্রতিনিধি :
যারা চাঁদাবাজি করছেন, তাদের শাস্তি নয় বরং বুকে টেনে নিয়ে সম্মানের কাজ তুলে দিতে চান বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। তিনি বলেন, চাঁদাবাজি যদি সত্যিই অভাবের কারণে হয়ে থাকে, তবে আল্লাহ প্রদত্ত রিজিক ভাগাভাগি করে খেতে তিনি প্রস্তুত।

সোমবার (২৬ জানুয়ারি) কুষ্টিয়ায় এক নির্বাচনী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা কাউকে অন্যায়ভাবে মিথ্যা মামলার আসামি করিনি। মিথ্যা মামলাও দায়ের করিনি। আমাদের আটটি মামলায় মাত্র একজন করে আসামি রয়েছে। অথচ কেউ কেউ মনের মাধুরী মিশিয়ে শত শত মানুষকে মামলার আসামি করেছেন। এসব মামলা এখন বাণিজ্যে পরিণত হয়েছে।”

নির্বাচনী প্রচারণার সময় নারী নির্যাতনের অভিযোগ তুলে তিনি বলেন, “আমাদের প্রচারণায় দিশেহারা হয়ে অনেকে আমাদের মা-বোনদের গায়ে হাত দিয়েছে। আমরা তাদের বলতে চাই—তোমাদের ঘরেও তো মা-বোন আছে। যে কোনো মূল্যে আমাদের মা-বোনদের সম্মান রক্ষা করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।”

কুষ্টিয়ার চালকলগুলোতে চাঁদাবাজির অভিযোগ তুলে জামায়াত আমির বলেন, “এই কুষ্টিয়ার চালকল থেকে দেশের বিভিন্ন প্রান্তে চাল যায়। প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয়। চাঁদা বললে মানুষ লজ্জা পায়, তাই একে বলা হয় বেসরকারি খাজনা। প্রতি ট্রাক থেকে পাঁচ হাজার টাকা নেওয়া হয়। এতে ট্রাকচালক থেকে শুরু করে চালকল মালিক সবাই অতিষ্ঠ।”

তিনি আরও বলেন, “আমরা দেশের প্রতিটি মানুষের হাতে মর্যাদার কাজ তুলে দিতে চাই। যারা আজ চাঁদাবাজি করছো, তোমাদের হাতেও আমরা সম্মানের কাজ তুলে দেবো। সেদিন তোমরাও সম্মানের সঙ্গে এই দেশে বসবাস করবে।”

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রসঙ্গ টেনে ডা. শফিকুর রহমান বলেন, “দফায় দফায় অনেক দলকে বাংলাদেশ পরিচালনার দায়িত্ব দেওয়া হয়েছে। তারা কী করেছে, তা জনগণ দেখেছে। এবার আমরা দাঁড়িপাল্লাকে দেখতে চাই।”

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চাঁদাবাজদের সম্মানের কাজ দিতে চাই, অভাবে হলে রিজিক ভাগ করবো: জামায়াত আমির

আপডেট সময় : ০৯:৫৭:৫৯ পূর্বাহ্ন, সোমবার, ২৬ জানুয়ারী ২০২৬