ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু কেন্দ্র নয় পুরো আসনের ভোট স্থগিত করা হবে

  • আপডেট সময় : ০৭:০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১৫১ বার পড়া হয়েছে

নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু কেন্দ্র নয় পুরো আসনের ভোট স্থগিত করা হবে

ডেস্ক রিপোর্ট:
নির্বাচনের দিন কোনো কেন্দ্রে মব সৃষ্টির চেষ্টা হলে শুধু ওই কেন্দ্র নয়, সংশ্লিষ্ট পুরো আসনের ভোটগ্রহণ স্থগিত করা হবে বলে জানিয়েছেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

আইজিপি বলেন, নির্বাচন ঘিরে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। নির্বাচনকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না। যেকোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে তিন স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

তিনি জানান, এবারের নির্বাচনে গতবার দায়িত্ব পালন করা পুলিশ সদস্যদের নির্বাচনকালীন দায়িত্ব থেকে বিরত রাখা হয়েছে, যাতে নিরপেক্ষতা নিশ্চিত করা যায়। পুলিশ সম্পূর্ণ পেশাদারিত্ব ও নিরপেক্ষতার সঙ্গে দায়িত্ব পালন করছে। একটি ভালো ও গ্রহণযোগ্য নির্বাচন উপহার দেওয়াই পুলিশের লক্ষ্য।

আইজিপি বলেন, কেন্দ্র, ভ্রাম্যমাণ টহল ও স্ট্রাইকিং ফোর্স—এই তিন স্তরে নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। নির্বাচনী নিরাপত্তায় মোট ১ লাখ ৮৭ হাজার ৬০৩ জন পুলিশ সদস্য দায়িত্ব পালন করছেন। তাদের পাশাপাশি সেনাবাহিনী, নৌবাহিনী ও আনসার সদস্যরাও মোতায়েন থাকবেন।

তিনি আরও জানান, এ পর্যন্ত ২৭ হাজার ৯৯৫টি বৈধ অস্ত্র জমা পড়েছে। প্রায় ৯০ শতাংশ ভোটকেন্দ্রে সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়েছে। ঝুঁকিপূর্ণ কেন্দ্রে বডি ওর্ন ক্যামেরা ও ড্রোন ব্যবহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সহিংসতার তথ্য তুলে ধরে আইজিপি বলেন, তফসিল ঘোষণার পর থেকে ১১ ডিসেম্বর থেকে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৩১৭টি সহিংস ঘটনা ঘটেছে। এতে ৫ জন নিহত ও ৬০৩ জন আহত হয়েছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচনে মবের চেষ্টা হলে শুধু কেন্দ্র নয় পুরো আসনের ভোট স্থগিত করা হবে

আপডেট সময় : ০৭:০৬:৫৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬