৭ দিন পর জ্ঞান ফিরলো চবি শিক্ষার্থী ইমতিয়াজ
- আপডেট সময় : ০৬:১৮:২২ অপরাহ্ন, শনিবার, ৬ সেপ্টেম্বর ২০২৫
- / ১৭৫ বার পড়া হয়েছে
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম সাত দিন পর জ্ঞান ফিরে পেয়েছেন। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের গেট নং ২ এলাকায় সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং এরপর পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।

৭ দিন পর জ্ঞান ফিরলো চবি শিক্ষার্থী ইমতিয়াজ
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী ইমতিয়াজ আহমেদ সায়েম সাত দিন পর জ্ঞান ফিরে পেয়েছেন। গত ৩১ আগস্ট বিশ্ববিদ্যালয়ের গেট নং ২ এলাকায় সংঘর্ষে তিনি গুরুতর আহত হন এবং এরপর পার্কভিউ হাসপাতালে লাইফ সাপোর্টে রাখা হয়েছিল।
হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, শনিবার বিকেল ৪টার দিকে মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে ইমতিয়াজের লাইফ সাপোর্ট খুলে নেওয়া হয়। বর্তমানে তার অক্সিজেন স্যাচুরেশন স্বাভাবিক আছে এবং তিনি মা-বাবা ও পরিবারের অন্য সদস্যদের চিনতে পারছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তাকে আরও ২৪ ঘণ্টা নিবিড় পর্যবেক্ষণে রাখা হবে।
ইমতিয়াজের মাথায় গুরুতর আঘাতের কারণে গত এক সপ্তাহ ধরে তিনি চেতনা ফিরে পাননি। অস্ত্রোপচারের পর থেকে তার অবস্থার উন্নতি হলেও আশঙ্কাজনক পর্যায়ে ছিলেন। চিকিৎসকরা বলছেন, নতুন করে কোনো রক্তক্ষরণ হয়নি, তাই আপাতত দ্বিতীয় অস্ত্রোপচারের প্রয়োজন নেই।
একই ঘটনায় আহত সমাজতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মামুন মিয়াও বর্তমানে চিকিৎসাধীন আছেন। তার খুলির একটি অংশ সংরক্ষণ করে রাখা হয়েছে, যা পরবর্তীতে পুনঃস্থাপন করা হবে।
চিকিৎসকরা ইমতিয়াজের সুস্থতার জন্য সবার কাছে দোয়া কামনা করেছেন।