ঢাকা ০৪:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন।

  • আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬
  • / ১২৫ বার পড়া হয়েছে

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন।

ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাজধানীর গুলশানে কেন্দ্রীয় নির্বাচনী কার্যালয় উদ্বোধন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। একই সঙ্গে নির্বাচনসংক্রান্ত যেকোনো সংকট, অভিযোগ কিংবা তথ্য জানাতে একটি বিশেষ কল সেন্টার চালু করেছে দলটি।

শনিবার (১০ জানুয়ারি) বিকেলে গুলশান–২-এর ৯০ নম্বর সড়কের ১০/সি নম্বর বাড়িতে অবস্থিত নির্বাচনী কার্যালয়টির উদ্বোধন করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে রুহুল কবির রিজভী বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটির সব কার্যক্রম এই গুলশান কার্যালয় থেকেই পরিচালিত হবে। তিনি বলেন, “একটি জাতীয় নির্বাচন পরিচালনা করা অত্যন্ত জটিল ও দুরূহ কাজ। এই প্রক্রিয়াকে সহজ, কার্যকর ও প্রযুক্তি–সহায়ক করতেই আমরা এই কল সেন্টার চালু করেছি।”

রিজভী জানান, শনিবার থেকেই দেশের যেকোনো প্রান্ত থেকে ১৬৫৪৩ নম্বরে ফোন করে নির্বাচনসংক্রান্ত যেকোনো সমস্যা, অভিযোগ বা প্রশ্ন জানানো যাবে। বিশেষ করে স্থানীয় পর্যায়ের নির্বাচনী এজেন্ট ও প্রতিনিধিরা তাঁদের এলাকায় উদ্ভূত অনিয়ম, বাধা বা জটিলতার তথ্য সরাসরি এই নম্বরে জানাতে পারবেন।

কল সেন্টারের কার্যক্রম সম্পর্কে তিনি আরও বলেন, এখানে দায়িত্বপ্রাপ্ত ছয়জন অপারেটর প্রাপ্ত তথ্য তাৎক্ষণিকভাবে লিপিবদ্ধ করবেন এবং তা নির্বাচন পরিচালনা স্টিয়ারিং কমিটি ও সংশ্লিষ্ট উপকমিটিগুলোকে অবহিত করবেন। এর ফলে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া সহজ হবে।

বিএনপির এই নেতা আশাবাদ ব্যক্ত করে বলেন, এই উদ্যোগের মাধ্যমে সারা দেশের নির্বাচনী কার্যক্রম একটি সমন্বিত ও প্রযুক্তিনির্ভর কাঠামোর আওতায় আসবে। স্থানীয় পর্যায়ের যেকোনো সমস্যা দ্রুত কেন্দ্র পর্যন্ত পৌঁছাবে এবং সমাধানে কার্যকর ভূমিকা রাখা সম্ভব হবে।

দলীয় সূত্র জানায়, নির্বাচনের পুরো সময়জুড়ে এই নির্বাচনী কার্যালয় ও কল সেন্টার সার্বক্ষণিক সক্রিয় থাকবে এবং নির্বাচনী পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে গুলশানে বিএনপির নির্বাচনী কার্যালয় উদ্বোধন।

আপডেট সময় : ০৭:৪৬:০০ অপরাহ্ন, শনিবার, ১০ জানুয়ারী ২০২৬