ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

  • আপডেট সময় : ০৭:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬
  • / ৭১ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ৬ নম্বর ধাপেরহাট ইউনিয়নে দুই কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সদরপাড়া থেকে আমবাগান পর্যন্ত ২ হাজার ১০০ মিটার সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) সকাল ১১টার দিকে সদরপাড়া-আমবাগান সড়কের সংযোগস্থলে এ কাজের উদ্বোধন করা হয়। সড়কটি পাকাকরণ হলে ধাপেরহাট ইউনিয়নের সদরপাড়া, আমবাগানসহ আশপাশের এলাকার মানুষের দীর্ঘদিনের যোগাযোগ সমস্যা অনেকটাই লাঘব হবে বলে আশা করছেন স্থানীয়রা।

সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন করেন ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও সাদুল্লাপুর থানা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন।

এ সময় উপস্থিত ছিলেন ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সভাপতি আমিনুর রহমান মিলন মন্ডল, সাধারণ সম্পাদক রুহুল আমিন সরকার, সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, নুর মোহাম্মদ মিলন বিএসসি, জামায়াতে ইসলামী ধাপেরহাট শাখার সাধারণ সম্পাদক সুজন মিয়া, যুব জামায়াতের সভাপতি মুশফিকুর রহমান সাগর, জামায়াত নেতা আব্দুল্লাহ আল মামুন, যুবদল নেতা হারুন অর রশিদ, স্বেচ্ছাসেবক দল নেতা হারুন অর রশিদ ও মাহমুদুল হাসান জিন্নাহ, কৃষকদল নেতা শফিয়াজ্জামান, শফিকুল ইসলাম, বুলু মিয়া, মিঠু মিয়া, ছাত্রদল নেতা রতন, দুলু ও ডিউকসহ বিএনপি ও জামায়াতে ইসলামীর বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।

উদ্বোধন অনুষ্ঠানে বক্তারা বলেন, সদরপাড়া থেকে আমবাগান পর্যন্ত সড়কটি পাকাকরণ হলে স্থানীয় জনগণের চলাচল আরও সহজ ও নিরাপদ হবে। পাশাপাশি কৃষিপণ্য পরিবহন, ব্যবসা-বাণিজ্য এবং এলাকার সামগ্রিক যোগাযোগ ব্যবস্থারও উন্নতি হবে।

স্থানীয় বাসিন্দারা জানান, সড়কটি দীর্ঘদিন ধরে চলাচলের ক্ষেত্রে নানা সমস্যার কারণ ছিল। পাকাকরণ কাজ বাস্তবায়িত হলে এলাকার মানুষের দুর্ভোগ অনেকটাই কমবে। সড়ক নির্মাণকাজ বাস্তবায়নে যারা শ্রম ও সময় দিয়েছেন, তাদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন স্থানীয়রা।

তারা দ্রুত ও মানসম্মতভাবে সড়কের নির্মাণকাজ সম্পন্ন করার দাবি জানিয়েছেন। একই সঙ্গে নির্মাণকাজে নির্ধারিত মান ও সময়সীমা যথাযথভাবে অনুসরণ করার আহ্বান জানান তারা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে ২ কোটি ৪২ লাখ টাকা ব্যয়ে সড়ক পাকাকরণ কাজের উদ্বোধন

আপডেট সময় : ০৭:০২:১৪ অপরাহ্ন, রবিবার, ১৬ অগাস্ট ২০২৬