ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

  • আপডেট সময় : ০৫:৫১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬
  • / ১১৮ বার পড়া হয়েছে

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

রংপুর প্রতিনিধি :
রংপুরের পীরগঞ্জ উপজেলায় শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। শনিবার (২৪ জানুয়ারি) সকাল ৯টার দিকে উপজেলার বাবনপুর গ্রামে তিনি কবর জিয়ারত করেন।

কবর জিয়ারত শেষে শহীদ আবু সাঈদের আত্মার মাগফিরাত কামনা করে তার বাবা, ভাই এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনসহ উপস্থিত নেতাকর্মীদের সঙ্গে নিয়ে বিশেষ মোনাজাত করেন জামায়াত আমির। এ সময় তিনি বলেন, শহীদদের ত্যাগ ও আদর্শকে ধারণ করেই জামায়াতে ইসলামী এগিয়ে যাচ্ছে।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা অবিলম্বে শহীদ আবু সাঈদসহ সকল শহীদের হত্যাকাণ্ডের বিচার সম্পন্ন করে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। এ বিষয়ে আমাদের অবস্থান বরাবরের মতোই স্পষ্ট।” তিনি আরও বলেন, “শহীদ আবু সাঈদসহ সকল শহীদের পরিবার আমাদের মাথার মুকুট। ইনশাআল্লাহ, এটি শুধু কথায় নয়—বাস্তবেও আপনারা দেখতে পাবেন।”

জামায়াত আমির দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে বলেন, “আমরা কথা দিচ্ছি—জীবন চলে গেলেও মাথা নত করবো না। যেভাবে আবু সাঈদরা বুক চিতিয়ে দিয়েছিল, দেশের জন্য প্রয়োজনে আমরাও সেভাবেই বুক পেতে দিতে প্রস্তুত। কিন্তু দেশের এক ইঞ্চি জমির সম্মান কারও কাছে বন্ধক রাখা হবে না।”

তিনি আল্লাহর কাছে দোয়া করে বলেন, সবাইকে যেন এই আদর্শে অটল থাকার তৌফিক দান করা হয়। কবর জিয়ারতের মধ্য দিয়ে জামায়াতে ইসলামীর তৃতীয় দিনের নির্বাচনী প্রচারণা শুরু হয় বলে জানান দলীয় নেতারা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান

আপডেট সময় : ০৫:৫১:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬