ঢাকা ০৭:০০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

বেকার ভাতা নয়, যুবকদের মর্যাদার কাজ দিতে চাই: জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

  • আপডেট সময় : ০৮:২৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ১২৯ বার পড়া হয়েছে

বেকার ভাতা নয়, যুবকদের মর্যাদার কাজ দিতে চাই: জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

বেকার ভাতা নয়, যুবকদের মর্যাদার কাজ দিতে চাই: জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, যুবসমাজের হাতে বেকার ভাতা তুলে দিয়ে তাদের অপমান করতে চান না তিনি। বরং দেশের প্রতিটি যুবক-যুবতীর হাতকে দেশ গড়ার কারিগরের হাতে পরিণত করতে চান।

শুক্রবার (৩০ জানুয়ারি) ফেনী শহরের পাইলট স্কুল মাঠে আয়োজিত এক নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা এমন একটি বাংলাদেশ গড়তে চাই, যেখানে প্রত্যেকটি যুবক-যুবতী বুকের দিকে ইশারা করে বলতে পারবে—আমিই বাংলাদেশ। এ দেশ আমার, এ দেশ আমি গড়ব। এ দেশ আমাকে যা দেবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি আমার সবকিছু উজাড় করে এই দেশকে দেব।”

নারীদের ভূমিকা প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জামায়াত ক্ষমতায় এলে মা-বোনদের বাইরে যেতে দেওয়া হবে না—এমন অপপ্রচার সম্পূর্ণ মিথ্যা। “আমাদেরও স্ত্রী, সন্তান ও বোন আছে। তারা কি বাইরে বের হয় না? দেশের সেবায় অংশ নেয় না? দেশের সকল মা-বোনকে রাষ্ট্রগঠনে অংশগ্রহণের জন্য প্রয়োজনীয় সহযোগিতা ও সমর্থন দেওয়া হবে।”

ফেনীতে সরকারি মেডিকেল কলেজ স্থাপনের আশ্বাস দিয়ে তিনি বলেন, “১৮ কোটি মানুষের এই দেশে কোনো জেলা মেডিকেল কলেজ থেকে বঞ্চিত থাকবে না। সবগুলোই হবে সরকারি মেডিকেল কলেজ। আল্লাহ যদি আমাদের দেশসেবার তৌফিক দেন, ইনশাআল্লাহ, ফেনী তার প্রাপ্য পাবে।”

ফেনীর বাঁধসংক্রান্ত সমস্যার কথা উল্লেখ করে তিনি বলেন, “এখনো যে বাঁধটি নির্মাণ হয়নি, সে বিষয়ে পার্শ্ববর্তী দেশ ভারতের সঙ্গে ফলপ্রসূ আলোচনা করে সমাধান বের করা হবে। কারণ, দেশ রক্ষা করার অধিকার ও দায়িত্ব আমাদের।”

তিনি আরও বলেন, ফেনীতে মানসম্মত কোনো স্টেডিয়াম নেই, অথচ এই জেলার অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। “ফেনী স্টেডিয়ামকে আন্তর্জাতিক মানের ভেন্যু হিসেবে গড়ে তোলা হবে, ইনশাআল্লাহ।”

বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণ করে জামায়াত আমির বলেন, “আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে। তিনি দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে আপসহীন ছিলেন। আধিপত্যবাদকে প্রশ্রয় দেননি। এজন্য আমরা তাকে অন্তরের অন্তঃস্থল থেকে ধন্যবাদ জানাই।”

জনসভায় তিনি বলেন, দুর্নীতি, চাঁদাবাজি, মামলা বাণিজ্য ও নারীদের প্রতি সহিংসতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। “যারা যুবসমাজের প্রত্যাশার বাংলাদেশ গড়তে অঙ্গীকারাবদ্ধ, তাদের হাতেই আমরা ৩০০ আসনে মার্কা তুলে দিয়েছি। এই মার্কা স্বাধীনতা, সার্বভৌমত্ব ও দেশের অগ্রযাত্রার প্রতীক।”

তিনি আরও বলেন, “হ্যাঁ মানে আজাদি, না মানে গোলামি। প্রথম ভোট হবে পরিবর্তনের পক্ষে, দ্বিতীয় ভোট হবে বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের হেফাজতের পক্ষে।”

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বেকার ভাতা নয়, যুবকদের মর্যাদার কাজ দিতে চাই: জামায়াত আমির ডাঃ শফিকুর রহমান

আপডেট সময় : ০৮:২৩:২১ পূর্বাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬