সংবাদ শিরোনাম ::
হাসপাতালে মির্জা আব্বাসকে দেখতে গেলেন জামায়াত আমির
- আপডেট সময় : ০৮:১১:৪৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১২ মার্চ ২০২৬
- / ১৪৩ বার পড়া হয়েছে

রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসাধীন বিএনপির স্থায়ী কমিটির সদস্য, প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও সংসদ সদস্য মির্জা আব্বাসকে দেখতে গেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
বৃহস্পতিবার (১২ মার্চ) রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গিয়ে তিনি এই প্রবীণ রাজনীতিকের শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
হাসপাতালে অবস্থানকালে ডা. শফিকুর রহমান মির্জা আব্বাসের স্ত্রীর সঙ্গে কথা বলেন এবং তার শারীরিক অবস্থা ও চলমান চিকিৎসা সম্পর্কে বিস্তারিত জানতে চান। এ সময় তিনি মহান আল্লাহর কাছে মির্জা আব্বাসের দ্রুত আরোগ্য ও সুস্থতা কামনা করেন।
এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর উত্তর জামায়াতের মেডিকেল থানা শাখার সভাপতি ডা. এস এম খালিদুজ্জামান।
ট্যাগস :










