ঢাকা ০৪:৫১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

নাসিরুদ্দীন পাটোয়ারীর পক্ষে জামায়াত নেতা ড. হেলাল প্রার্থীতা প্রত্যাহার।

  • আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৭ বার পড়া হয়েছে

স্টাফ রিপোর্টার :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ৮টি দলের সঙ্গে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), কর্নেল (অব.) অলি আহমদের নেতৃত্বাধীন লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) এবং আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) আসন সমঝোতা হয়েছে। এই সমঝোতার ফলে জামায়াতের সঙ্গে যুক্ত মোট ১০টি দলের প্রার্থীদের জন্য শতাধিক আসন ছেড়ে দিতে হচ্ছে দলটিকে।

গতকাল রোববার (২৮ ডিসেম্বর) এনসিপি, এলডিপি ও এবি পার্টি আনুষ্ঠানিকভাবে এই রাজনৈতিক বলয়ে যুক্ত হওয়ার পর থেকেই জামায়াতের বিভিন্ন আসনের প্রার্থীরা ‘দলের বৃহৎ স্বার্থ ও কেন্দ্রীয় সিদ্ধান্ত’ মেনে স্বেচ্ছায় প্রার্থিতা প্রত্যাহার করছেন। অনেক প্রার্থী সামাজিক যোগাযোগমাধ্যমে নিজ নিজ সিদ্ধান্তের কথা প্রকাশ করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, রোববার দিবাগত রাতে ঢাকা-১১ আসনে এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের পক্ষে শুভকামনা জানিয়ে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জামায়াতে ইসলামীর প্রার্থী আতিকুর রহমান। একই রাতে কুমিল্লা-৪ (দেবীদ্বার) আসনে এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর পক্ষে সমঝোতার অংশ হিসেবে সরে দাঁড়ান জামায়াতের প্রার্থী সাইফুল ইসলাম শহীদ।

সাইফুল ইসলাম বলেন, সংগঠনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়ে তিনি নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। জনগণের প্রত্যাশা পূরণ সম্ভব না হলেও দেবীদ্বারের মানুষের পাশে থাকতে পারলে নিজেকে কৃতজ্ঞ মনে করবেন বলেও তিনি জানান।

এদিকে সোমবার ফেনী-২ সদর আসনে এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান মঞ্জুর পক্ষে প্রার্থিতা প্রত্যাহার করেন জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য লিয়াকত আলী ভূঁইয়া। একই দিনে রংপুর-৪ (পীরগাছা ও কাউনিয়া) আসনে এনসিপির সদস্যসচিব আখতার হোসেনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ান জামায়াত প্রার্থী এ টি এম আজম খান।

এ ছাড়া ঢাকা-১৩ আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকের পক্ষে নিজের প্রার্থিতা প্রত্যাহারের ঘোষণা দেন জামায়াত প্রার্থী মো. মোবারক হোসাইন। নারায়ণগঞ্জ-৪ আসনে প্রার্থিতা প্রত্যাহারের কথা জানান ইসলামী ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আবদুল জব্বার।

সবশেষে সোমবার বিকেলে ঢাকা-৮ আসনে এনসিপির প্রার্থী নাসিরুদ্দীন পাটোয়ারিকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন জামায়াতের ঢাকা মহানগরীর নেতা ড. হেলাল উদ্দিন। সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি নাসিরুদ্দীন পাটোয়ারির প্রতি শুভকামনা জানিয়ে বলেন, জুলাই আন্দোলনের চেতনা থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন।

উল্লেখ্য, আসন সমঝোতার মাধ্যমে নির্বাচনী মাঠে বিরোধী জোটের শক্ত অবস্থান তৈরির লক্ষ্যে এই প্রার্থিতা প্রত্যাহারকে কৌশলগত সিদ্ধান্ত হিসেবে দেখছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নাসিরুদ্দীন পাটোয়ারীর পক্ষে জামায়াত নেতা ড. হেলাল প্রার্থীতা প্রত্যাহার।

আপডেট সময় : ০৪:০৭:৫৫ অপরাহ্ন, সোমবার, ২৯ ডিসেম্বর ২০২৫