ঢাকা ০২:১৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

গাইবান্ধা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাজমুল হাসান সোহাগ

  • আপডেট সময় : ০৩:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫
  • / ১৬৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাজমুল হাসান সোহাগ

গাইবান্ধা প্রতিনিধি:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংসদীয় আসন ৩১ গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে জাতীয় নাগরিক পার্টির মনোনয়ন পেয়েছেন দলের কেন্দ্রীয় সংগঠক নাজমুল হাসান সোহাগ। দলীয় সূত্রে জানা যায়, অত্যন্ত গুরুত্ব ও বিবেচনার ভিত্তিতে তাকে মনোনয়নপত্র প্রদান করেছে কেন্দ্রীয় কমিটি।

মনোনয়ন পাওয়ার পর এক প্রতিক্রিয়ায় নাজমুল হাসান সোহাগ বলেন, “গাইবান্ধা-৩ আসনের জনগণের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও অবকাঠামো খাতে বাস্তবসম্মত পরিবর্তন আনার লক্ষ্যেই আমি নির্বাচনে অংশ নিচ্ছি। দল আমাকে যে দায়িত্ব দিয়েছে, তা যথাযথভাবে পালন করতে চাই।”

দলের কেন্দ্রীয় নেতারা জানান, তরুণ নেতৃত্ব, সাংগঠনিক দক্ষতা ও এলাকায় সক্রিয় ভূমিকার কারণে সোহাগকে এবারের নির্বাচনে অন্যতম সম্ভাবনাময় প্রার্থী হিসেবে বিবেচনা করা হয়েছে। তার মনোনয়নকে কেন্দ্র করে সাদুল্লাপুর ও পলাশবাড়ী এলাকায় দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে।

এলাকার ভোটারদের সঙ্গে কথা বলে জানা গেছে, নতুন নেতৃত্ব ও পরিবর্তনের আশা নিয়ে অনেকেই ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন। স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এবারের নির্বাচনে গাইবান্ধা-৩ আসনটি চ্যালেঞ্জিং ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হতে যাচ্ছে। সেক্ষেত্রে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী হিসেবে নাজমুল হাসান সোহাগের অংশগ্রহণ নির্বাচনী মাঠকে আরও জমজমাট করবে বলে তারা মনে করছেন।

আগামী দিনে পূর্ণাঙ্গ নির্বাচনী প্রচারণা শুরু হলে দলটির প্রার্থী কী ধরনের কর্মসূচি ও প্রতিশ্রুতি নিয়ে মাঠে নামেন, তা নতুন আলোচনার জন্ম দেবে—এমনটাই মনে করছেন স্থানীয়রা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধা-৩ আসনে জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাজমুল হাসান সোহাগ

আপডেট সময় : ০৩:১৬:৫১ অপরাহ্ন, বুধবার, ১০ ডিসেম্বর ২০২৫