ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির ‘ভোটের মাঠে এনসিপি’ শীর্ষক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

  • আপডেট সময় : ০৭:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫
  • / ২৫৯ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির ‘ভোটের মাঠে এনসিপি’ শীর্ষক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত।

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সাদুল্লাপুরে অনুষ্ঠিত হলো জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আয়োজিত ‘ভোটের মাঠে এনসিপি’ শীর্ষক এক নির্বাচনী জনসভা।

শনিবার (১৫ নভেম্বর) সন্ধ্যায় সাদুল্লাপুর কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে উপজেলা এনসিপির ব্যানারে এ জনসভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনে এনসিপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী,

এনসিপির উত্তরাঞ্চলের কেন্দ্রীয় সংগঠক এবং গাইবান্ধা জেলা প্রধান সমন্বয়কারী

নাজমুল হাসান সোহাগ।

নির্বাচনী জনসভাটি সভাপতিত্ব করেন উপজেলা এনসিপির প্রধান সমন্বয়কারী আতিকুর রহমান আতিক।

সঞ্চালনা করেন জেলা এনসিপির সদস্য মতিন সরকার।

অনুষ্ঠানে দলীয় নেতৃবৃন্দ নির্বাচনী প্রস্তুতি, সংগঠন শক্তিশালীকরণ এবং জনগণের উন্নয়ন প্রত্যাশা নিয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন। বক্তাদের মধ্যে ছিলেন—জেলা যুগ্ম সমন্বয়কারী রাশিদুল ইসলাম জুয়েলজেলা এনসিপির সদস্য অ্যাডভোকেট জাকিউল ইসলাম স্বাধীনজেলা ছাত্রশক্তির প্রতিনিধি শাকিল শেখ এবং স্থানীয় বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

বক্তারা বলেন,এনসিপি দেশের প্রান্তিক জনগোষ্ঠীর অধিকার, উন্নয়নমূলক কর্মকাণ্ড এবং এলাকার দীর্ঘদিনের অবহেলিত সমস্যাগুলো সমাধানে অগ্রাধিকার দেবে। উন্নয়ন, স্বচ্ছতা এবং জনস্বার্থকেই দলটির প্রথম লক্ষ্য হিসেবে তুলে ধরা হয় জনসভায়।

প্রধান অতিথি নাজমুল হাসান সোহাগ বলেন—

“গাইবান্ধা-৩ আসনকে উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য ও কর্মসংস্থানের মডেল অঞ্চলে পরিণত করা হবে। জনগণ যে পরিবর্তন চায়—এনসিপি সেই পরিবর্তনের নেতৃত্ব দিতে প্রস্তুত।

সন্ধ্যা থেকেই কেন্দ্রীয় শহীদ মিনার এলাকায় জনস্রোত সৃষ্টি হয়। বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মী ও সর্বস্তরের মানুষ ব্যানার–ফেস্টুন নিয়ে জনসভায় যোগ দেন। সভা শেষে দলীয় শৃঙ্খলা ও নির্বাচনী আচরণবিধি মেনে মাঠ পর্যায়ে প্রচারণা আরও জোরদার করার আহ্বান জানান নেতৃবৃন্দ।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে জাতীয় নাগরিক পার্টির ‘ভোটের মাঠে এনসিপি’ শীর্ষক নির্বাচনী জনসভা অনুষ্ঠিত

আপডেট সময় : ০৭:৫০:৩০ পূর্বাহ্ন, রবিবার, ১৬ নভেম্বর ২০২৫