ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হওয়ায় গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

  • আপডেট সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬
  • / ১১৫ বার পড়া হয়েছে

শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হওয়ায় গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

গোবিন্দগঞ্জ (গাইবান্ধা) প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে নির্বাচিত সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সার লিংকন বাংলাদেশ সরকারের প্রতিমন্ত্রী হিসেবে দায়িত্ব পাওয়ায় গোবিন্দগঞ্জ উপজেলা ও পৌর বিএনপির উদ্যোগে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে।

শুক্রবার (২১ আগস্ট) রাত সাড়ে ৮টার দিকে উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা আনন্দ মিছিল বের করেন। মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে শহরের বিভিন্ন মোড়ে নেতাকর্মী ও সাধারণ মানুষের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।

মিষ্টি বিতরণকালে এক প্রতিক্রিয়ায় উপজেলা বিএনপির সদস্য সচিব রেজানুল হাবিব রফিক বলেন, শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রীর দায়িত্ব পাওয়ায় গোবিন্দগঞ্জবাসী আনন্দিত। তিনি গোবিন্দগঞ্জের আর্থসামাজিক উন্নয়নের পাশাপাশি দেশের সামগ্রিক উন্নয়নে নিরলসভাবে কাজ করবেন—এটাই তাদের প্রত্যাশা।

তিনি আরও বলেন, নতুন দায়িত্বে শামীম কায়সার লিংকন এলাকার মানুষের প্রত্যাশা পূরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে তারা আশা করছেন।

আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফুলবাড়ী ইউনিয়ন বিএনপির সভাপতি আতিকুর রহমান সিজু, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম প্রধান রফিক, সাবেক ছাত্রনেতা আজাহারুল ইসলাম বাদশা, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি শাহ আলম, পৌর স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কাজল চাকীসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

প্রতিমন্ত্রী হিসেবে শামীম কায়সার লিংকনের দায়িত্ব পাওয়াকে কেন্দ্র করে এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ দেখা যায়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শামীম কায়সার লিংকন প্রতিমন্ত্রী হওয়ায় গোবিন্দগঞ্জে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ

আপডেট সময় : ০৬:৩২:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২১ অগাস্ট ২০২৬