বহিষ্কারাদেশ প্রত্যাহারে সাদুল্লাপুরে যুবদলের আনন্দ মিছিল
- আপডেট সময় : ০৬:৪৩:২৩ অপরাহ্ন, সোমবার, ১৮ মে ২০২৬
- / ৮৮ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজওয়ান হোসেন সুজনের বহিষ্কারাদেশ প্রত্যাহারকে কেন্দ্র করে আনন্দ র্যালি ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
রোববার (১৭ মে) বিকেল ৪টায় উপজেলা যুবদলের আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
বিকেলে সাদুল্লাপুর বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠ থেকে একটি আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় বিদ্যালয় মাঠে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ লক্ষ্য করা যায়।
র্যালিতে উপজেলার ১১টি ইউনিয়নের যুবদলের আহ্বায়ক ও সদস্য সচিবদের নেতৃত্বে বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেন। তারা বিভিন্ন স্লোগানের মাধ্যমে দলীয় ঐক্য, গণতন্ত্র ও সংগঠনকে শক্তিশালী করার প্রত্যয় ব্যক্ত করেন।
এর আগে উপজেলা যুবদলের সদস্য সচিব রেজওয়ান হোসেন সুজন সাদুল্লাপুর পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে গাছের চারা রোপণ করেন। এ সময় তিনি পরিবেশ রক্ষায় সবাইকে বেশি বেশি বৃক্ষরোপণের আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, দলের দুঃসময়ে মাঠে থেকে আন্দোলন-সংগ্রামে ভূমিকা রাখা নেতাকর্মীদের মূল্যায়নের ফলে তৃণমূল পর্যায়ে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে। তারা আরও বলেন, যুবদলকে সুসংগঠিত ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন পর্যায়ের যুবদল, ছাত্রদল এবং বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।










