ঢাকা ০৩:৪৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

আগামী সোমবার সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ:

  • আপডেট সময় : ০৩:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১১১ বার পড়া হয়েছে

আগামী সোমবার সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ:

নিজস্ব প্রতিবেদক:

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য এবং নতুন মন্ত্রিসভার শপথ গ্রহণের সময়সূচি নির্ধারণ করা হয়েছে। আগামী সোমবার (১৬ ফেব্রুয়ারি) সকালে জাতীয় সংসদ ভবনে সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠিত হবে। শপথ পাঠ করাবেন প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিন। একই দিন বিকেলে বঙ্গভবনে নতুন মন্ত্রিপরিষদের শপথ অনুষ্ঠিত হবে, যেখানে শপথ পাঠ করাবেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন।

আজ শনিবার (১৪ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বঙ্গভবন সূত্রে এ তথ্য জানা গেছে।

গত বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সারা দেশে একযোগে অনুষ্ঠিত হয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট। বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিএনপি ও তাদের জোটের প্রার্থীরা ২১৪টি আসনে জয় লাভ করে। বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় জোট পায় ৭৭টি আসন। এছাড়া অন্যান্য দল ও স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন ৮টি আসনে।

নির্বাচন কমিশন শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে ২৯৭টি আসনের চূড়ান্ত ফলাফল ঘোষণা করে এবং আনুষ্ঠানিকতা শেষে একই দিন দিবাগত রাতে নির্বাচিত সংসদ সদস্যদের নাম ও পরিচয়সহ গেজেট প্রকাশ করে। কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ জানান, গেজেট প্রকাশের তিন দিনের মধ্যেই নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ গ্রহণ অনুষ্ঠিত হবে। সামনে পবিত্র রমজান মাস থাকায় দ্রুত এ কার্যক্রম সম্পন্ন করার উদ্যোগ নেয়া হয়েছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আগামী সোমবার সংসদ সদস্য ও নতুন মন্ত্রিসভার শপথ:

আপডেট সময় : ০৩:১৬:৫৮ অপরাহ্ন, শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬