রাজশাহীর সারদায় প্রশিক্ষণরত ৬ পুলিশ কর্মকর্তা বরখাস্ত: স্বরাষ্ট্র মন্ত্রণালয়।
- আপডেট সময় : ১১:১৬:৪১ পূর্বাহ্ন, রবিবার, ২৮ ডিসেম্বর ২০২৫
- / ১৫৯ বার পড়া হয়েছে

রাজশাহীর সারদা পুলিশ একাডেমিতে প্রশিক্ষণরত ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের সহকারী পুলিশ সুপার (শিক্ষানবিশ) পদমর্যাদার ছয় কর্মকর্তাকে সরকারি চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
রোববার (২৮ ডিসেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ শাখা-১ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। রাষ্ট্রপতির আদেশক্রমে প্রজ্ঞাপনে সই করেন উপসচিব মো. মাহবুবুর রহমান।
অপসারণ হওয়া কর্মকর্তারা হলেন—
-
মো. দেলোয়ার হোসেন
-
মাহমুদুল হক
-
মো. ইসহাক হোসেন
-
মো. মশিউর সহমান
-
মুহাম্মদ রাকিব আনোয়ার
-
সাঈদ করিম মুগ্ধ
প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, বাংলাদেশ সিভিল সার্ভিস নিয়োগ বিধিমালা, ১৯৮১-এর বিধি ৬(২)(এ) অনুযায়ী তাদের চাকরি থেকে অপসারণ করা হয়েছে।
জানা গেছে, সারদা পুলিশ একাডেমিতে বর্তমানে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তারা এক বছর মেয়াদি প্রশিক্ষণ গ্রহণ করছেন। আগামী মাসে প্রশিক্ষণের সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও তার আগেই এই ছয় কর্মকর্তার চাকরি বাতিল করা হলো।










