ঢাকা ০৭:০২ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিকের মৃ-ত্যুতে মির্জা ফখরুলের শোক

  • আপডেট সময় : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১২১ বার পড়া হয়েছে

গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিকের মৃ-ত্যুতে মির্জা ফখরুলের শোক

গাইবান্ধা প্রতিনিধি :
গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম রফিকের (রফিক) মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বিএনপির সহ-দপ্তর সম্পাদক মুহম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, মরহুম রফিকুল ইসলাম রফিক ছিলেন একজন সৎ, ত্যাগী ও আদর্শবান জাতীয়তাবাদী নেতা। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান (বীর উত্তম)-এর আদর্শে অনুপ্রাণিত হয়ে তিনি দীর্ঘদিন বিএনপির রাজনীতির সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন এবং দলের দুঃসময়ে সাহসিকতার সঙ্গে রাজপথের আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ করেছেন।

শোকবার্তায় তিনি আরও বলেন, রফিকুল ইসলাম রফিকের মৃত্যুতে বিএনপি একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ নেতাকে হারালো, যা দল ও সংগঠনের জন্য অপূরণীয় ক্ষতি। তার অবদান গাইবান্ধা জেলা বিএনপি চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

মির্জা ফখরুল মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার-পরিজন, আত্মীয়স্বজন ও দলীয় নেতাকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে মহান আল্লাহ তায়ালার দরবারে দোয়া করেন, তিনি যেন শোকাহত পরিবারকে এই কঠিন সময়ে ধৈর্য ধারণের শক্তি দান করেন।

উল্লেখ্য, গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা মো. রফিকুল ইসলাম রফিক শুক্রবার (৩১ জানুয়ারি) সকাল ৯টা ৪৫ মিনিটে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মরহুমের জানাজা নামাজ আগামী ১ ফেব্রুয়ারি সকাল ১০টায় তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গাইবান্ধা জেলা বিএনপির উপদেষ্টা রফিকুল ইসলাম রফিকের মৃ-ত্যুতে মির্জা ফখরুলের শোক

আপডেট সময় : ০৭:১৩:৫৬ অপরাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬