ঢাকা ০৭:০৭ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সুদানে শহীদ সেনা সদস্য সবুজ মিয়ার দাফন সম্পন্ন, এলাকায় শোকের মাতম।

  • আপডেট সময় : ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫
  • / ১৫৬ বার পড়া হয়েছে

সুদানে জাতিসংঘের শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় শহীদ বাংলাদেশ সেনাবাহিনীর বীর সদস্য সবুজ মিয়ার দাফন সম্পন্ন হয়েছে। রবিবার (২১ ডিসেম্বর) বিকেলে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার ৫নং মহদীপুর ইউনিয়নের আমলাগাছি (ভগবানপুর) গ্রামে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে শেষ বিদায় জানানো হয়।

স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার বিকেলে আমলাগাছি গ্রামে মরহুম সবুজ মিয়ার জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। মাওলানা নজরুল ইসলাম লেবুর ইমামতিতে অনুষ্ঠিত এ জানাজায় বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়।

দাফন শেষে রংপুর সেনানিবাসের ক্যাপ্টেন আলভির নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনীর পক্ষ থেকে মরহুমের প্রতি রাষ্ট্রীয় সংবর্ধনা প্রদান করা হয়। এ সময় গার্ড অব অনার প্রদানসহ আনুষ্ঠানিকভাবে শেষ শ্রদ্ধা নিবেদন করা হয়। বিউগলের করুণ সুর ও স্যালুটের শব্দে ভারী হয়ে ওঠে পরিবেশ—নীরবে চোখের জল ফেলেন উপস্থিত সবাই।

এর আগে দুপুর আনুমানিক ২টার দিকে বাংলাদেশ সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে শহীদ সেনা সদস্য সবুজ মিয়ার মরদেহ গাইবান্ধার তুলশীঘাট হেলিপোর্টে পৌঁছায়। সেখান থেকে অ্যাম্বুলেন্সযোগে মরদেহ তার গ্রামের বাড়িতে নেওয়া হয়। মরদেহ পৌঁছামাত্র স্বজনদের আহাজারিতে আকাশ-বাতাস ভারী হয়ে ওঠে। মা, বোন ও স্ত্রীর বুকফাটা কান্নায় শোকস্তব্ধ হয়ে পড়ে পুরো গ্রাম।

শহীদ সেনা সদস্য সবুজ মিয়া আমলাগাছি (ভগবানপুর) গ্রামের বাসিন্দা হাবিদুল রহমান ও ছাকিনা বেগমের সন্তান। তিনি দুই ভাই-বোনের মধ্যে একমাত্র ছোট ছেলে ছিলেন। ছোটবেলায় পিতৃহারা সবুজই ছিলেন পরিবারের একমাত্র ভরসা। আজ তাকে হারিয়ে বাকরুদ্ধ স্বজনরা।

সবুজ মিয়ার মৃত্যুতে পুরো এলাকায় নেমে এসেছে শোকের ছায়া। শোকাহত পরিবারকে সান্ত্বনা জানাতে স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের নেতারা এবং সাধারণ মানুষ তার বাড়িতে ভিড় করেন। এলাকাবাসী গভীর শোক প্রকাশ করে মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন।

উল্লেখ্য, গত ১৩ ডিসেম্বর সুদানে জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে দায়িত্ব পালনকালে ড্রোন হামলায় বাংলাদেশ সেনাবাহিনীর ছয়জন সদস্য শহীদ হন। তাদের মরদেহ গত ২০ ডিসেম্বর দেশে পৌঁছায়। পরদিন ২১ ডিসেম্বর সকালে ঢাকায় সেনাবাহিনীর সদরদপ্তরে রাষ্ট্রীয় সংবর্ধনা ও জানাজার নামাজ শেষে হেলিকপ্টারযোগে নিজ নিজ গ্রামের বাড়িতে পাঠানো হয়। সকল সামরিক ও ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে শহীদদের দাফন সম্পন্ন করা হয়।

দেশের জন্য জীবন উৎসর্গকারী এই বীর সেনা সদস্যের আত্মত্যাগ চিরদিন স্মরণীয় হয়ে থাকবে—এমনটাই বলছেন এলাকাবাসী।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সুদানে শহীদ সেনা সদস্য সবুজ মিয়ার দাফন সম্পন্ন, এলাকায় শোকের মাতম।

আপডেট সময় : ০৩:৩৪:৩৫ অপরাহ্ন, রবিবার, ২১ ডিসেম্বর ২০২৫