ঢাকা ০১:৩৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের পুরস্কার বিতরণ করলেন এমপি লেবু মাওলানা

  • আপডেট সময় : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৪ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের পুরস্কার বিতরণ করলেন এমপি লেবু মাওলানা

গাইবান্ধা প্রতিনিধি:
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে গাইবান্ধার সাদুল্লাপুরে আয়োজিত আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ী শিশুদের মাঝে পুরস্কার বিতরণ করেছেন গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর–পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু।

শনিবার সকালে সাদুল্লাপুর উপজেলা প্রশাসন-এর উদ্যোগে উপজেলা সম্মেলন কক্ষে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আলোচনা সভা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়। অনুষ্ঠানের শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন প্রধান অতিথি সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহমুদুল হাসান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) জসিম উদ্দিন, থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল আলিমসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সরকারি-বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা।

বক্তব্যে সংসদ সদস্য মাওলানা নজরুল ইসলাম লেবু বলেন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আমাদের গৌরবের দিন। ভাষা শহীদদের আত্মত্যাগের মাধ্যমে আমরা বাংলা ভাষার মর্যাদা পেয়েছি। নতুন প্রজন্মকে ভাষার ইতিহাস ও চেতনায় উদ্বুদ্ধ করতে এ ধরনের আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ।

তিনি শিশুদের সৃজনশীলতা ও মেধা বিকাশে নিয়মিত সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি আয়োজনের ওপর গুরুত্বারোপ করেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে শিশুদের পুরস্কার বিতরণ করলেন এমপি লেবু মাওলানা

আপডেট সময় : ০৪:৪৭:২৫ অপরাহ্ন, শনিবার, ২১ ফেব্রুয়ারী ২০২৬