ঢাকা ০১:৩৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

  • আপডেট সময় : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫
  • / ২০৪ বার পড়া হয়েছে

নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট বাজারে অবস্থিত নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করেছে উপজেলা স্বাস্থ্য বিভাগ। ৮ নভেম্বর (শনিবার) বিকেলে জেলা সিভিল সার্জনের নির্দেশে অভিযান পরিচালনা করে সেন্টারটি সিলগালা করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (টিএইচও) ডা. শহীনুর ইসলাম মন্ডল।

স্বাস্থ্য বিভাগের সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে প্রতিষ্ঠানটি কোনো সরকারি অনুমোদন ছাড়াই বিভিন্ন ধরনের প্যাথলজি পরীক্ষা, এক্স-রে ও সিজার চিকিৎসা সংক্রান্ত কার্যক্রম চালিয়ে আসছিল। অভিযানকালে সেন্টারের দায়িত্বপ্রাপ্ত কোনো ডাক্তার, ল্যাব টেকনিশিয়ান বা কর্তৃপক্ষের কাউকেই পাওয়া যায়নি।
এছাড়াও প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স, রেজিস্ট্রেশন, ল্যাব টেকনিশিয়ানের সনদসহ প্রয়োজনীয় আইনগত কোনো অনুমোদন পাওয়া যায়নি।
ফলে স্বাস্থ্য ঝুঁকি ও আইনি অসঙ্গতির কারণে সেন্টারটি তাৎক্ষণিকভাবে সিলগালা করা হয়।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. শহীনুর ইসলাম মন্ডল বলেন,
“অবৈধভাবে চিকিৎসা সেবা পরিচালনা করা জনস্বাস্থ্যের জন্য ভয়াবহ ঝুঁকিপূর্ণ। সরকারি অনুমোদন ছাড়া পরিচালিত স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান আইনের আওতায় আনা হবে। রোগীর সুরক্ষা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

স্থানীয় সচেতন মহল মনে করেন, অনুমোদন ও দক্ষ জনবল ছাড়া ডায়াগনস্টিক কার্যক্রম পরিচালনা করলে ভুল প্রতিবেদন তৈরি হতে পারে, যা রোগীর ভুল চিকিৎসা ও জীবনহানির ঝুঁকি বাড়ায়।
তাদের দাবি, এ ধরনের অভিযান চলমান রাখা প্রয়োজন, যাতে স্বাস্থ্যসেবার নামে অনিয়ম বন্ধ হয়।

এদিকে সিলগালাকৃত ডায়াগনস্টিক সেন্টারের মালিক তাওহীদ রহমানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

উল্লেখ্য, গাইবান্ধার পলাশবাড়ীতে ২৭ অক্টোবর ভ্রাম্যমাণ আদালতের অভিযানে নিউ লাইফ ক্লিনিক অ্যান্ড কনসালটেশন সেন্টার, নিউ লাইফ ডায়াগনস্টিক অ্যান্ড ডেন্টাল অ্যান্ড ফিজিওথেরাপি সেন্টার এবং রেখা ডায়াগনস্টিক সেন্টারসহ তিনটি প্রতিষ্ঠানে মোট ৩৫ হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে ৪ নভেম্বর পলাশবাড়ীর জনসেবা ক্লিনিকঅভিযোগে অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে সিজারিয়ান অপারেশনের সময় অ্যানেসথেসিয়া প্রয়োগে অনিয়মের লিমা আক্তার রেখা (২৫) নামের এক প্রসূতি মায়ের মৃত্যুর ঘটনা ঘটে।

এ ঘটনায় ৬ নভেম্বর জেলা সিভিল সার্জন জনসেবা ক্লিনিকের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেন।

৮ নভেম্বর নির্দেশ অমান্য করে তাওহীদ রহমানেরনমালিকানাধীন নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার চালু রাখার চেষ্টা করলে স্বাস্থ্য বিভাগ নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে সিলগালা করে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নিউ লাইফ ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

আপডেট সময় : ০৬:৩০:৪৩ অপরাহ্ন, শনিবার, ৮ নভেম্বর ২০২৫