২৫ জানুয়ারি থেকে আবার চালু হচ্ছে এনআইডি সংশোধন কার্যক্রম
- আপডেট সময় : ১১:২৩:০৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬
- / ১৪৯ বার পড়া হয়েছে

জাতীয় পরিচয়পত্র (এনআইডি) সংশোধন কার্যক্রম আগামী ২৫ জানুয়ারি থেকে পুনরায় চালু করার সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বিষয়টি নিশ্চিত করেন জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এ এস এম হুমায়ুন কবীর। তিনি জানান, গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের ভোটার তালিকা চূড়ান্ত করার উদ্দেশ্যে এনআইডি সংশোধন কার্যক্রম (কতিপয় সংশোধন ব্যতীত) সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছিল। তবে আগামী ২৫ জানুয়ারি থেকে এই কার্যক্রম পুরোদমে পুনরায় চালু করা হবে।
ইসি আশা করছে, কার্যক্রম চালু হলে নাগরিকরা সহজেই তাদের এনআইডি তথ্য হালনাগাদ ও সংশোধন করতে পারবেন এবং এর মাধ্যমে ভোটার তালিকায় সঠিক তথ্য নিশ্চিত করা সম্ভব হবে।
উল্লেখ্য, জাতীয় নির্বাচন ও গণভোটকে সামনে রেখে ভোটার তালিকা প্রস্তুতির অংশ হিসেবে নির্বাচন কমিশন গত ২৪ নভেম্বর বিকেল ৪টার পর থেকে সাময়িকভাবে এনআইডি সংশোধন কার্যক্রম বন্ধ করে দেয়। তবে জরুরি প্রয়োজনে আবেদনকারীদের জন্য সীমিত আকারে এনআইডি সংশোধন সেবা চালু রাখা হয়েছিল।










