ঢাকা ১২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

দেশে আর নতুন কোনো মেডিকেল কলেজ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

  • আপডেট সময় : ০৭:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬
  • / ১২১ বার পড়া হয়েছে

দেশে আর নতুন কোনো মেডিকেল কলেজ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | ঢাকা:
দেশে নতুন করে আর কোনো মেডিকেল কলেজ স্থাপন করা হবে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। রোববার (১ মার্চ) সকালে রাজধানীর শহিদ আবু সাঈদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের রেসিডেন্ট চিকিৎসকদের ইনডাকশন প্রোগ্রাম শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন,
“যেসব নতুন মেডিকেল কলেজ ইতোমধ্যে বিভিন্ন সংকটে রয়েছে, সেগুলোতে অবকাঠামো উন্নয়ন ও জনবল বৃদ্ধি করে মান নিশ্চিত করা হবে। আপাতত নতুন কোনো মেডিকেল কলেজ করার পরিকল্পনা নেই।”

তিনি আরও বলেন,
“মেডিকেল শিক্ষাকে অবশ্যই রাজনৈতিক প্রভাবমুক্ত রাখতে হবে। গুণগত শিক্ষা নিশ্চিত না হলে দক্ষ চিকিৎসক তৈরি সম্ভব নয়।”

দেশের মানুষের চিকিৎসায় বিদেশমুখিতা কমানোর ওপর গুরুত্বারোপ করে মন্ত্রী বলেন,
“চিকিৎসকদের আরও দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। বিকল্প চিকিৎসা পদ্ধতিতে উদ্ভাবনী হতে হবে, যেন শুধু ওষুধ বা অস্ত্রোপচারের ওপর নির্ভর করতে না হয়।”

অনুষ্ঠানে উপস্থিত চিকিৎসক ও সংশ্লিষ্টদের উদ্দেশে তিনি বলেন,
“দেশেই আন্তর্জাতিক মানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে পারলে সাধারণ মানুষের ভোগান্তি ও ব্যয় দুটোই কমবে।”

ইনডাকশন প্রোগ্রামে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা, চিকিৎসক, শিক্ষক ও মেডিকেল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

দেশে আর নতুন কোনো মেডিকেল কলেজ করা হবে না: স্বাস্থ্যমন্ত্রী

আপডেট সময় : ০৭:০৯:২৬ পূর্বাহ্ন, রবিবার, ১ মার্চ ২০২৬