ঢাকা ০২:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

নুরুলকে বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার

  • আপডেট সময় : ০৫:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫
  • / ২২১ বার পড়া হয়েছে

নুরুলকে বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার

নুরুলকে বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার

ঢাকা প্রতিনিধি :
গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের শারীরিক অবস্থার খোঁজখবর নিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। একই সঙ্গে তাঁর সুচিকিৎসার জন্য বিদেশে পাঠানোর নির্দেশ দিয়েছেন তিনি।

মঙ্গলবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন নুরুল হকের স্ত্রী মারিয়া আক্তার, গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান এবং সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক হাসান আল মামুন।

প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সাক্ষাৎকালে নুরুল হকের শারীরিক অবস্থার কথা বলতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন তাঁর স্ত্রী মারিয়া আক্তার। তিনি জানান, নূরের মস্তিষ্কে রক্তক্ষরণ হয়েছে, নাকের হাড় ভেঙেছে, পাশাপাশি চোয়াল ও মেরুদণ্ডেও আঘাত পেয়েছেন। এ সময় প্রধান উপদেষ্টা তাৎক্ষণিকভাবে স্বাস্থ্য মন্ত্রণালয়কে নূরকে বিদেশে পাঠানোর ব্যবস্থা নিতে নির্দেশ দেন।

অধ্যাপক মুহাম্মদ ইউনূস বলেন, “এ ঘটনায় আমরা সবাই গভীরভাবে মর্মাহত। নুরুল হকের সুচিকিৎসার জন্য সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে। একই সঙ্গে বিচার বিভাগীয় তদন্তও চলছে।”

সাক্ষাৎকালে আইন উপদেষ্টা আসিফ নজরুল, পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান এবং গৃহায়ণ ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান উপস্থিত ছিলেন। আইন উপদেষ্টা আসিফ নজরুল জানান, হামলার ঘটনায় বিচারপতি আলী রেজার নেতৃত্বে এক সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হচ্ছে। আগামীকালের মধ্যে এ–সংক্রান্ত গেজেট প্রকাশিত হবে এবং ১৫ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হবে।

পরে সংবাদ সম্মেলনে মারিয়া আক্তার বলেন, প্রধান উপদেষ্টা নুরুল হকের অবস্থা সম্পর্কে খোঁজ নিয়েছেন এবং দুঃখ প্রকাশ করেছেন। একই সঙ্গে তিনি হামলার ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন। নুরুল হকের অবস্থা স্থিতিশীল হলেই তাঁকে বিদেশে নেওয়ার পরিকল্পনা রয়েছে বলেও জানান মারিয়া।

গত ২৯ আগস্ট সন্ধ্যায় কাকরাইলে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে গণ অধিকার পরিষদের মিছিল যাওয়ার সময় দুই দলের নেতা-কর্মীদের মধ্যে সংঘর্ষ হয়। এরপর গণ অধিকার পরিষদের কার্যালয়ের সামনে সেনাবাহিনী ও পুলিশ লাঠিপেটা করলে গুরুতর আহত হন নুরুল হক। বর্তমানে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নুরুলকে বিদেশে চিকিৎসার নির্দেশ প্রধান উপদেষ্টার

আপডেট সময় : ০৫:৪৯:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২ সেপ্টেম্বর ২০২৫