সাদুল্লাপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত
- আপডেট সময় : ০৬:৪৩:১২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৫ নভেম্বর ২০২৫
- / ২৯৮ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে মহিলা বিষয়ক কর্মকর্তার উদ্যোগে পিঠা উৎসব অনুষ্ঠিত
সাদুল্লাপুর প্রতিনিধি
গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে ‘পিঠা উৎসব–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদের সভাকক্ষে আয়োজিত এ উৎসবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষ অংশ নেন।
অনুষ্ঠানে অতিথিরা বিভিন্ন ঐতিহ্যবাহী পিঠা পরিদর্শন করেন এবং নারী উদ্যোক্তাদের তৈরি পিঠার স্বাদ নেন। উৎসবে ভাপা, চেচকাটা, পুলি, নারিকেল পিঠা সন্দেশ পিঠাসহ নানা ধরনের শীতের পিঠা প্রদর্শন করা হয়।
আয়োজনে বক্তারা বলেন, পিঠা উৎসব কেবল আনন্দ–উৎসব নয়, নারীদের নিজ হাতে তৈরি পণ্য প্রদর্শন, উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে। এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।










