ঢাকা ০১:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

  • আপডেট সময় : ০৯:০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬
  • / ১২৫ বার পড়া হয়েছে

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

প্রতিনিধি | ঢাকা

প্রধানমন্ত্রী তারেক রহমান-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। সোমবার (২৩ ফেব্রুয়ারি) সকালে সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।

সাক্ষাৎকালে চীন সরকারের পক্ষ থেকে প্রধানমন্ত্রী তারেক রহমানকে অভিনন্দন ও শুভেচ্ছা বার্তা পৌঁছে দেন রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। এ বিষয়ে প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির সাংবাদিকদের জানান, চীনের প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের পক্ষ থেকে আনুষ্ঠানিক শুভেচ্ছা বার্তা প্রদান করা হয়েছে।

হুমায়ুন কবির বলেন, বৈঠকে দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করা, বাংলাদেশের উন্নয়ন কার্যক্রমে চীনের সহযোগিতা বৃদ্ধি এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

এ সময় প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীন সফরের আমন্ত্রণ জানানো হয়েছে বলেও জানান তিনি। তবে সফরের সময়সূচি এখনো চূড়ান্ত হয়নি। হুমায়ুন কবির বলেন, বর্তমানে প্রধানমন্ত্রীর অভ্যন্তরীণ অগ্রাধিকারমূলক কাজ বেশি থাকায় বিদেশ সফরের নির্দিষ্ট সময় নির্ধারণ করা হয়নি। উপযুক্ত সময়ে চীন সফরের বিষয়টি বিবেচনায় নেওয়া হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

চীনা রাষ্ট্রদূতের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

আপডেট সময় : ০৯:০৬:৫৩ পূর্বাহ্ন, সোমবার, ২৩ ফেব্রুয়ারী ২০২৬