ঢাকা ০১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

নির্বাচন ও গণভোটে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারে নিষেধাজ্ঞা, রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো সমাবেশ নয়।

  • আপডেট সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬
  • / ১১৩ বার পড়া হয়েছে

নির্বাচন ও গণভোটে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারে নিষেধাজ্ঞা, রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো সমাবেশ নয়।

ডেস্ক রিপোর্ট:
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানকে কোনো ধরনের নির্বাচনি সভা, সমাবেশ কিংবা প্রচার–প্রচারণার কাজে ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হয়েছে। রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা বা জমায়েতের অনুমতি না দেওয়ার বিষয়টি কঠোরভাবে নিশ্চিত করতে নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (১১ জানুয়ারি) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয় থেকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক বরাবর পাঠানো এক চিঠিতে এ নির্দেশনা দেওয়া হয়।

চিঠিতে উল্লেখ করা হয়, আগামী ১২ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচনপূর্ব সময়ে নির্বাচনি আচরণবিধি কঠোরভাবে প্রতিপালনের লক্ষ্যে সংশ্লিষ্ট সব পক্ষকে নির্দেশনা দেওয়া হয়েছে। তবে সম্প্রতি লক্ষ্য করা যাচ্ছে, কিছু প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য ব্যক্তিরা সেমিনার, সংবর্ধনা, যুবসমাবেশসহ বিভিন্ন কর্মসূচির আড়ালে ভোটারদের জমায়েত করে নির্বাচনি প্রচারণা চালানোর চেষ্টা করছেন।

এতে আরও বলা হয়, এসব কর্মসূচির ভেন্যু হিসেবে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মাঠ ও হলরুম ব্যবহারের প্রবণতা দেখা যাচ্ছে। অনেক ক্ষেত্রে রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়াই শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানরা স্থানীয়ভাবে এসব প্রতিষ্ঠান ব্যবহারের অনুমতি দিচ্ছেন, যা নির্বাচনি আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন।

এই প্রেক্ষাপটে রিটার্নিং অফিসারের পূর্বানুমতি ছাড়া কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে সভা, সমাবেশ বা কোনো ধরনের জমায়েতের অনুমতি না দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবাইকে নির্দেশক্রমে বলা হয়েছে বলে চিঠিতে উল্লেখ করা হয়।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই নির্দেশনার মূল লক্ষ্য হলো নির্বাচনকালীন সময়ে শিক্ষাপ্রতিষ্ঠানকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখা এবং একটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নিরপেক্ষ নির্বাচনী পরিবেশ বজায় রাখা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নির্বাচন ও গণভোটে শিক্ষাপ্রতিষ্ঠান ব্যবহারে নিষেধাজ্ঞা, রিটার্নিং অফিসারের অনুমতি ছাড়া কোনো সমাবেশ নয়।

আপডেট সময় : ০৫:১৫:৫০ অপরাহ্ন, সোমবার, ১২ জানুয়ারী ২০২৬