রংপুর থেকে গাইবান্ধাগামী সমাবেশের গাড়ীর দুর্ঘটনায় নিহত ১ আহত ১১
- আপডেট সময় : ০৫:১৪:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩ ডিসেম্বর ২০২৫
- / ১৭৪ বার পড়া হয়েছে

রংপুর থেকে গাইবান্ধাগামী সমাবেশের গাড়ির দুর্ঘটনা, নিহত ১—আহত ১১
রংপুর থেকে গাইবান্ধার উদ্দেশে সমাবেশে যোগ দিতে যাওয়ার পথে একটি মাইক্রোবাস ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছে। সোমবার সকাল সাড়ে ১০টার দিকে পীরগঞ্জ থানার ১৩ নং রামনাথপুর ইউনিয়নের মাদারহাট এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে এই দুর্ঘটনা ঘটে।
দুর্ঘটনাস্থলেই হাফেজ ওমর ফারুক (৪৫) নি’হত হন। তিনি গাইবান্ধার পলাশবাড়ী থানার পবনাপুর দক্ষিণ পাড়ার বাসিন্দা আলহাজ্ব মোঃ বাবুর ছেলে।
দুর্ঘটনায় আহত ১১ জনকে তাৎক্ষণিকভাবে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে ৯ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন।
নিহতের মরদেহের সনদ পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে সংগ্রহ করা হয়েছে।
ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান ইসলামী আন্দোলন বাংলাদেশ মনোনীত পীরগঞ্জ-৬ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী । এ সময় আরও উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ পলাশবাড়ী থানা শাখার সভাপতি আমিনুল ইসলাম বুলবুল এবং সাদুল্লাপুর থানা শাখার সাংগঠনিক সম্পাদক মুহাম্মাদ শাফিউল ইসলাম।
পুলিশ জানায়, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অতিরিক্ত গতির কারণে গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করা হচ্ছে










