ঢাকা ০২:৫৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে লড়বেন।

  • আপডেট সময় : ০৯:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫
  • / ১৪৭ বার পড়া হয়েছে

নিউজ:
গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদকের পদ ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিএনপিতে যোগ দিয়েছেন মো. রাশেদ খান। রোববার গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তিনি দলে যোগ দেন।

এ সময় মির্জা ফখরুল ঘোষণা দেন, আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ-৪ (কালীগঞ্জ ও সদরের আংশিক) আসনে বিএনপির প্রার্থী হিসেবে ধানের শীষ প্রতীকে নির্বাচন করবেন রাশেদ খান। দলীয় নেতাকর্মীদের তাকে সর্বাত্মক সহযোগিতার আহ্বান জানান তিনি।

যোগদান অনুষ্ঠানে রাশেদ খান বলেন, ধানের শীষে নির্বাচন করতে তিনি আগ্রহী এবং এলাকার মানুষও শহীদ জিয়ার প্রতীকে তাকে দেখতে চায়। তিনি বিএনপির প্রার্থী হিসেবেই নির্বাচনে অংশ নিচ্ছেন বলে জানান।

এর আগে শুক্রবার (২৬ ডিসেম্বর) রাতে গণঅধিকার পরিষদ থেকে পদত্যাগ করেন রাশেদ খান। দলটির সভাপতি নুরুল হক নুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আন্দোলন-পরবর্তী রাজনৈতিক সমঝোতার অংশ হিসেবেই রাশেদ খান বিএনপিতে যোগ দিয়ে ধানের শীষে নির্বাচন করছেন। তিনি আরও জানান, গণঅধিকার পরিষদও বিএনপির সঙ্গে সমঝোতায় নির্বাচনে অংশ নিচ্ছে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

বিএনপিতে যোগ দিলেন রাশেদ খান, ঝিনাইদহ-৪ আসনে ধানের শীষে লড়বেন।

আপডেট সময় : ০৯:২৭:৪৩ পূর্বাহ্ন, শনিবার, ২৭ ডিসেম্বর ২০২৫