ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

আমবাগান উচ্চ বিদ্যালয়ে এমপি নজরুল ইসলাম লেবু মাওলানাকে সংবর্ধনা

  • আপডেট সময় : ০৪:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬
  • / ৭৬ বার পড়া হয়েছে

আমবাগান উচ্চ বিদ্যালয়ে এমপি নজরুল ইসলাম লেবু মাওলানাকে সংবর্ধনা

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:

গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের নবনির্বাচিত জাতীয় সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবুকে সংবর্ধনা দিয়েছে সাদুল্লাপুর উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগান উচ্চ বিদ্যালয়।

রোববার (২৩ আগস্ট) বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনোয়ারুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে অনুষ্ঠিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ধাপেরহাট নায়েবিয়া কেন্দ্রীয় মসজিদের খতিব ও বাংলাদেশ জামায়াতে ইসলামী ধাপেরহাট ইউনিয়ন শাখার সভাপতি মাওলানা মো. তৌফিকুর রহমান।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবনির্বাচিত সংসদ সদস্য অধ্যক্ষ আবুল কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাদুল্লাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) এ কে এম হাবিবুর রহমান হাবিব, সাদুল্লাপুর উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. এরশাদুল হক ইমন, সেক্রেটারি মাওলানা মো. সিরাজুল ইসলাম এবং উপজেলা একাডেমিক সুপারভাইজার মো. হারুন অর রশিদ। এছাড়াও স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, গণমাধ্যমকর্মী এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অনুষ্ঠানে অংশ নেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এমপি নজরুল ইসলাম লেবু বলেন, “ধাপেরহাট ইউনিয়নে কোনো কাঁচা রাস্তা থাকবে না, ইনশাআল্লাহ। পর্যায়ক্রমে সব রাস্তা পাকাকরণের ব্যবস্থা করা হবে।”

তিনি আরও বলেন, মসজিদ-মাদ্রাসার উন্নয়নের পাশাপাশি বাজেট বরাদ্দের ভিত্তিতে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর অবকাঠামোগত উন্নয়নেও কাজ করা হবে। শিক্ষা, যোগাযোগ, ধর্মীয় প্রতিষ্ঠান ও জনকল্যাণমূলক খাতে উন্নয়ন কার্যক্রমের মাধ্যমে ধাপেরহাট ইউনিয়নকে একটি আধুনিক ও সমৃদ্ধ এলাকায় পরিণত করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত সংসদ সদস্যের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং এলাকার উন্নয়ন কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

আমবাগান উচ্চ বিদ্যালয়ে এমপি নজরুল ইসলাম লেবু মাওলানাকে সংবর্ধনা

আপডেট সময় : ০৪:৫৪:৪১ অপরাহ্ন, সোমবার, ২৪ অগাস্ট ২০২৬