ঢাকা ০৩:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

সৌদি প্রবাসী রুবেলের ম’র্মান্তিক মৃত্যু

Md Khirul Basar
  • আপডেট সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫
  • / ১৮৭ বার পড়া হয়েছে

গাইবান্ধা প্রতিনিধি,

ম’রদেহ দেশে পাঠাতে পরিবারের আকুতি, পুলিশের অনুমতির জটিলতা দেখা দিয়েছে।
সৌদি আরবের রিয়াদে কর্মস্থলে দুর্ঘটনায় প্রাণ হারানো বগুড়ার শিবগঞ্জ থানার দাড়িদহ মুকুজান গ্রামের প্রবাসী যুবক রুবেল মন্ডল (২৬)-এর মৃত্যুকে ঘিরে নানা প্রশাসনিক জটিলতা দেখা দিয়েছে।
প্রথমে রুবেলের কোম্পানির আইডি কার্ড, বৈধতা কার্ড এবং কোম্পানির নাম সংগ্রহ করা হয়। এরপর তার লাশ যেখানে রাখা আছে সেই সরকারি মেডিকেলে গেলে কর্তব্যরত চিকিৎসক জানিয়ে দেন— পুলিশের অনুমতি ছাড়া মৃতদেহ দেখা সম্ভব নয়, কারণ পুলিশই লাশ উদ্ধার করে মেডিকেলে পাঠিয়েছে, আমরা সাধারণ পরীক্ষায় জানতে পারি বায়ু দূষিত গ্যাসের কারণে এমনটা হতে পারে। তবে লাশ গভীর ময়লার মধ্যে ছিল, প্রশাসনিক তদন্তের অনুমোদন পেলে আরো গভীরভাবে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হবে,
পরে থানায় যোগাযোগ করলে জানানো হয়, মৃতদেহটি রাষ্ট্রীয়ভাবে উদ্ধার করে আনা হয়েছিল। তবে শুক্রবার সরকারি ছুটির কারণে দায়িত্বপ্রাপ্ত ক্যাপ্টেন থানায় না থাকায় আনুষ্ঠানিক কাগজপত্র সম্পন্ন করা সম্ভব হয়নি।
পুলিশ সূত্রে জানানো হয়েছে, পরিবার চাইলে মামলা করতে পারে, সেক্ষেত্রে তদন্ত করা হবে। তবে মামলা না করলে এক সপ্তাহের মধ্যে লাশ বাংলাদেশে পাঠানোর ব্যবস্থা করা হবে।
এদিকে রুবেলের দুই ভাই মামলা না করে দ্রুত লাশ দেশে পাঠানোর দাবি জানিয়েছেন। তবে চূড়ান্ত রিপোর্ট হাতে পাওয়া পর্যন্ত পরিবারকে আগামীকাল পর্যন্ত অপেক্ষা করতে হবে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে।
শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

সৌদি প্রবাসী রুবেলের ম’র্মান্তিক মৃত্যু

আপডেট সময় : ০৪:০১:৪৯ অপরাহ্ন, শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫