ছাইগাড়ী গোবিন্দপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন শাহ মোঃ মুশফিকুর রহমান (সাগর)
- আপডেট সময় : ০৬:০০:৫৭ অপরাহ্ন, সোমবার, ৯ ফেব্রুয়ারী ২০২৬
- / ১৫৩ বার পড়া হয়েছে
ছাইগাড়ী গোবিন্দপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি নির্বাচিত হলেন শাহ মোঃ মুশফিকুর রহমান (সাগর)

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ছাইগাড়ী গোবিন্দপুর দাখিল মাদ্রাসার পরিচালনা কমিটির সভাপতি হিসেবে নির্বাচিত হয়েছেন শাহ মো. মুশফিকুর রহমান (সাগর)। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড, ঢাকা কর্তৃক অনুমোদনের মাধ্যমে তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব লাভ করেন।
জানা গেছে, নবনির্বাচিত সভাপতি শাহ মো. মুশফিকুর রহমান (সাগর) একজন সুপরিচিত সমাজসেবক ও শিক্ষানুরাগী ব্যক্তি। দীর্ঘদিন ধরে তিনি এলাকায় ধর্মীয়, সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা পালন করে আসছেন। তাঁর নেতৃত্বে মাদ্রাসার শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে বলে এলাকাবাসী আশাবাদ ব্যক্ত করেছেন।
স্থানীয় সচেতন মহলের মতে, তাঁর দক্ষতা, অভিজ্ঞতা এবং শিক্ষার প্রতি আন্তরিকতা মাদ্রাসার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বিশেষ করে শিক্ষার প্রসার, শিক্ষার্থীদের নৈতিক ও মানসম্মত শিক্ষায় উদ্বুদ্ধ করা এবং শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি কার্যকর উদ্যোগ গ্রহণ করবেন—এমন প্রত্যাশা করা হচ্ছে।
নবনির্বাচিত সভাপতি দায়িত্ব লাভ করায় শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন।









