খোর্দ্দকোমরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হলেন শহিদুল হক
- আপডেট সময় : ০৫:২৯:৪৪ অপরাহ্ন, সোমবার, ২০ জুলাই ২০২৬
- / ৮৯ বার পড়া হয়েছে

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ঐতিহ্যবাহী খোর্দ্দকোমরপুর (পশ্চিমপাড়া) সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন মো. শহিদুল হক।
সোমবার (২০ জুলাই) সকালে বিদ্যালয়ের কার্যালয়ে নবগঠিত ম্যানেজিং কমিটির সদস্যদের এক সভায় সর্বসম্মতিক্রমে তাকে সভাপতি নির্বাচিত করা হয়। সভায় সভাপতিত্ব করেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ইশরাত জাহান নিতু।
সভায় স্বাগত বক্তব্য দেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক তালেব হোসেন সরকার (লুলু)। এ সময় ম্যানেজিং কমিটির সদস্য জাইদুল ইসলাম, বিদ্যোৎসাহী সদস্য শরিফুল ইসলাম, শিক্ষক প্রতিনিধি শফিকুল ইসলাম, অবসরপ্রাপ্ত কর্মচারী আব্দুল খালেক, মাধ্যমিক শিক্ষক প্রতিনিধি হুমায়রা খাতুনসহ অন্যান্য সদস্য উপস্থিত ছিলেন।
সভায় দাতা সদস্য সেলিমুজ্জান সরকার সেলিমের প্রস্তাবে উপস্থিত সদস্যদের সর্বসম্মত সিদ্ধান্তে মো. শহিদুল হককে ম্যানেজিং কমিটির সভাপতি নির্বাচিত করা হয়।
নবনির্বাচিত সভাপতি মো. শহিদুল হক খোর্দ্দকোমরপুর হামিদা চৌধুরী দাখিল মাদ্রাসার সিনিয়র শিক্ষক। পাশাপাশি তিনি আমাদের সময় ও স্থানীয় বিভিন্ন পত্রিকায় সাংবাদিকতা করে আসছেন। বর্তমানে তিনি সাদুল্লাপুর রিপোর্টার্স ক্লাবের সভাপতির দায়িত্ব পালন করছেন।
সভাপতি নির্বাচিত হওয়ার পর তিনি শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ম্যানেজিং কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং একটি শিক্ষাবান্ধব পরিবেশ গড়ে তুলতে সবার আন্তরিক সহযোগিতা কামনা করেন।
এদিকে, সভাপতি নির্বাচিত হওয়ায় স্থানীয় শিক্ষানুরাগী, অভিভাবক, শুভাকাঙ্ক্ষী এবং বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে তাকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।










