টেকনাফের হোয়াইক্যাং পাহাড় থেকে ছয় কৃষক অপহ-রণ
- আপডেট সময় : ০৫:৫৬:১৩ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জানুয়ারী ২০২৬
- / ১৭৪ বার পড়া হয়েছে

কক্সবাজার (টেকনাফ):
টেকনাফের হোয়াইক্যাং পাহাড় থেকে ছয় কৃষক অপহ-রণ
কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যাং পাহাড়ি এলাকা থেকে ছয় কৃষককে অপহরণ করেছে সশস্ত্র পাহাড়ি ডাকাত দল।
মঙ্গলবার (২৭ জানুয়ারি) দুপুরের দিকে হোয়াইক্যাং ইউনিয়নের কম্বনিয়া পাড়া, ঝিমংখালী ও মিনাবাজার সংলগ্ন পাহাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। অপহৃতরা হলেন— ঝিমংখালী গ্রামের মো. জমির (৩০), মো. মুন্না (২৫), মো. মাহাত আলম (৩০), মো. রফিক (৩৫), মো. মোজাহার (৫০) ও মোস্তাক আহমেদ (২৭)।
হোয়াইক্যাং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাজালাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মঙ্গলবার দুপুরে হোয়াইক্যাং ইউনিয়নের ৬ ও ৯ নম্বর ওয়ার্ড এলাকার পাহাড়ে কৃষিকাজ করতে গেলে সশস্ত্র পাহাড়ি ডাকাত দলের সদস্যরা অস্ত্রের মুখে ছয় কৃষককে অপহরণ করে নিয়ে যায়।
তিনি আরও বলেন, ঘটনার খবর ছড়িয়ে পড়লে অপহৃতদের পরিবারের সদস্যরা তাদের খোঁজাখুঁজি শুরু করেন এবং বিষয়টি প্রশাসনকে অবহিত করা হয়। তবে এখন পর্যন্ত অপহৃতদের কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে হোয়াইক্যাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই খোকন কান্তি রুদ্র জানান, পাহাড়ি এলাকায় কৃষিকাজ ও জ্বালানি লাকড়ি সংগ্রহ করতে গিয়ে ঝিমংখালী গ্রামের ছয়জন অপহরণের খবর পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে এবং তাদের উদ্ধারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।










