ঢাকা ১১:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সাদুল্লাপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু

  • আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫
  • / ২২৯ বার পড়া হয়েছে

সাদুল্লাপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামে সাপের কামড়ে এনামুল হক (১৯) নামের এক তরুণের মৃত্যু হয়েছে।

বুধবার (৮ অক্টোবর) ভোররাত, (৭ অক্টোবর দিবাগত) আনুমানিক ৩ টার দিকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে সে মারা যায়।

নিহত এনামুল হক উপজেলার ইদিলপুর ইউনিয়নের কোনাপাড়া গ্রামের হাবিজার রহমানের পুত্র ও আজগর আলীর নাতি।

স্থানীয় সূত্রে জানা যায়, ৭ অক্টোবর মঙ্গলবার সন্ধ্যায় ৭ টার দিকে এনামুল মাছ ধরার (ঠুসি বসানোর) জন্য পার্শ্ববর্তী কৃষি মাঠে যান। এ সময় তাকে সাপ দংশন করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে বিষধর সাপ দংশন করতে পারে সেই সন্দেহ প্রথমে রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।সেখানে যাওয়ার পথে ভোররাতে ৩টার দিকে এনামুল মৃত্যুবরণ করেন।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন রিপোর্টার্স ক্লাব সাদুল্লাপুরের যুগ্ম সাধারণ সম্পাদক, দৈনিক আমার সংবাদ পত্রিকার সাদুল্লাপুর উপজেলা প্রতিনিধি ও ইসলামপুর বালিকা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক জালাল উদ্দীন।তিনি বলেন,সে এ বছর এসএসসি পাশ করে ধাপেরহাট মনিকৃষ্ণ সেন ডিগ্রি কলেজে ভর্তি হয়েছে।

এনামুলের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। পরিবারের সদস্যরা কান্নায় ভেঙে পড়েছেন।

তার জানাযার নামাজ বাদ আছর নিজ বাসভবনে অনুষ্ঠিত হবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সাদুল্লাপুরে সাপের কামড়ে তরুণের মৃত্যু

আপডেট সময় : ০১:০৯:৩১ অপরাহ্ন, বুধবার, ৮ অক্টোবর ২০২৫