ঢাকা ১১:১৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ভারতের ভেন্যু ইস্যুতে অনড় থাকলে বাদ পড়তে পারে বাংলাদেশ

  • আপডেট সময় : ০১:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬
  • / ১৯৩ বার পড়া হয়েছে

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ভারতের ভেন্যু ইস্যুতে অনড় থাকলে বাদ পড়তে পারে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক:

আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ সামনে রেখে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে নতুন করে অনিশ্চয়তা তৈরি হয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) স্পষ্টভাবে জানিয়েছে, ভারত গিয়ে ম্যাচ খেলতে অস্বীকৃতি জানিয়ে অবস্থান অপরিবর্তিত রাখলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দিয়ে বিকল্প একটি দলকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

ক্রিকেটবিষয়ক ওয়েবসাইট ক্রিকইনফো জানায়, বিষয়টি নিয়ে আইসিসি বোর্ডে ভোটাভুটি অনুষ্ঠিত হয়েছে। সেখানে বোর্ডের অধিকাংশ সদস্য বাংলাদেশকে বাদ দিয়ে বিকল্প দল অন্তর্ভুক্ত করার পক্ষে মত দিয়েছেন।

এর পরিপ্রেক্ষিতে বিসিবিকে আরও একদিন সময় দিয়েছে আইসিসি। এই সময়ের মধ্যে ভারতে গিয়ে খেলার বিষয়ে নিজেদের চূড়ান্ত অবস্থান আইসিসিকে জানাতে বলা হয়েছে। পাশাপাশি আইসিসি চায়, বিসিবি যেন এ বিষয়ে বাংলাদেশ সরকারের সঙ্গেও আলোচনা করে একটি পরিষ্কার ও চূড়ান্ত সিদ্ধান্ত জানায়।

নির্ধারিত সময়ের মধ্যে ইতিবাচক সাড়া না পেলে বাংলাদেশকে টুর্নামেন্ট থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হতে পারে বলে সতর্ক করেছে আইসিসি।

এদিকে, বাংলাদেশকে সরিয়ে দিলে কোন দল বিশ্বকাপে সুযোগ পেতে পারে—তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। ক্রিকইনফো’র তথ্য অনুযায়ী, সে ক্ষেত্রে গ্রুপ ‘সি’-তে বাংলাদেশের স্থলে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করা হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এ সিদ্ধান্ত বাস্তবায়িত হলে আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের জন্য তা বড় ধরনের কূটনৈতিক ও ক্রীড়াগত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬: ভারতের ভেন্যু ইস্যুতে অনড় থাকলে বাদ পড়তে পারে বাংলাদেশ

আপডেট সময় : ০১:৪০:৪৬ অপরাহ্ন, বুধবার, ২১ জানুয়ারী ২০২৬