ঢাকা ০২:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

সমাবেশ শেষে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান।

  • আপডেট সময় : ০১:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫
  • / ২৪৯ বার পড়া হয়েছে

দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরে অবশেষে চিকিৎসাধীন মায়ের পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় আয়োজিত গণসংবর্ধনা অনুষ্ঠান শেষে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) সন্ধ্যায় তিনি এভারকেয়ার হাসপাতালে পৌঁছান।

বিকেল ৪টা ১৮ মিনিটে সংবর্ধনাস্থল ত্যাগ করে এভারকেয়ার হাসপাতালের উদ্দেশে রওনা হন তারেক রহমান। নেতাকর্মীদের বিপুল ভিড়ের কারণে তাকে বহনকারী লাল-সবুজ রঙের গাড়িটি সন্ধ্যা ৬টার দিকে হাসপাতালে প্রবেশ করে। এর আগে সন্ধ্যা ৫টা ৫০ মিনিটে গাড়িটি হাসপাতালের গেটে পৌঁছায় এবং ৫টা ৫৪ মিনিটে তিনি হাসপাতালে প্রবেশ করেন।

হাসপাতালের গেটে গাড়ি থেকে নেমে থেমে থেমে উচ্ছ্বসিত নেতাকর্মীদের সঙ্গে হাত মিলিয়ে হেঁটে ভেতরে প্রবেশ করেন তারেক রহমান। এ সময় তার সঙ্গে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, এজেডএম জাহিদ হোসেনসহ দলের শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন।

এর আগে বৃহস্পতিবার সকাল ১০টায় সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে তারেক রহমানকে বহনকারী বিমানটি। দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর দেশের মাটিতে পা রাখার অনুভূতি জানিয়ে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে লেখেন—“দীর্ঘ ৬ হাজার ৩১৪ দিন পর বাংলাদেশের আকাশে!”

খালেদা জিয়াকে দেখতে আগেই গুলশানের বাসা থেকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান ও কন্যা জাইমা রহমান। বর্তমানে সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্যে তারেক রহমান মহান আল্লাহর প্রতি শুকরিয়া আদায় করে বলেন, তাঁর দোয়ায় তিনি আবারও প্রিয় মাতৃভূমিতে ফিরে আসতে পেরেছেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

সমাবেশ শেষে চিকিৎসাধীন মায়ের সঙ্গে দেখা করতে এভারকেয়ার হাসপাতালে তারেক রহমান।

আপডেট সময় : ০১:২৭:৩৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫