ঢাকা ০৫:৩০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয়ের আশা করা যাবে না: তারেক রহমান

  • আপডেট সময় : ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬
  • / ১৩৫ বার পড়া হয়েছে

জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয়ের আশা করা যাবে না: তারেক রহমান

জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয়ের আশা করা যাবে না: তারেক রহমান

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, এবারের নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ। বসে থাকলে চলবে না, সবার কাছে যেতে হবে। জনবিচ্ছিন্ন হয়ে এই নির্বাচনে জয়ের আশা করা যাবে না।

শনিবার (৩১ জানুয়ারি) বগুড়ার একটি চার তারকা হোটেলের বলরুমে আয়োজিত মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নিজের নির্বাচনী এলাকা বগুড়া-৬ (সদর) আসনের দলীয় নেতাদের সঙ্গে এ সভার আয়োজন করা হয়।

মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তারেক রহমান আসন্ন নির্বাচনের গুরুত্ব তুলে ধরেন। সভায় কয়েকজন নেতা মন্তব্য করেন, বগুড়ায় ধানের শীষের জনপ্রিয়তা থাকায় ভোটারদের কাছে না গেলেও বিপুল ভোটে জয় নিশ্চিত করা সম্ভব। তবে এ বক্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করে বিএনপি চেয়ারম্যান বলেন, ব্যক্তিগতভাবে আমি মনে করি, এবারের নির্বাচন খুবই গুরুত্বপূর্ণ। শুধু জনপ্রিয়তার ওপর ভরসা করলে চলবে না, জনগণের দ্বারে দ্বারে যেতে হবে।

তিনি বলেন, বগুড়ার সাতটি আসনেই বড় ব্যবধানে জয় নিশ্চিত করতে হবে। জয়ের ব্যবধান যত বেশি হবে, ততটাই শক্তিশালীভাবে জনরায়ের প্রতিফলন ঘটবে।

সারাদেশে নির্বাচনী প্রচারণার ব্যস্ততার কারণে নিজের আসনে বেশি সময় দিতে পারবেন না জানিয়ে তারেক রহমান বলেন, অতীতে নানা সময়ে আপনাদের কাছে এসেছি। এবার প্রার্থী হয়ে এসেছি। কিন্তু আমার নির্বাচন করার দায়িত্ব আপনাদের। কারণ সারাদেশে আমাকে যেতে হচ্ছে। বগুড়া বিএনপির ঘাঁটি—এই ঘাঁটির দায়িত্ব আপনাদের হাতে তুলে দিলাম। এখানকার জনগণকে আপনারাই দেখবেন।

বেলা ১১টায় শুরু হওয়া সভায় প্রথমে তিনি স্থানীয় নেতাকর্মীদের অভাব-অভিযোগ ও পরামর্শ শোনেন। প্রায় দেড় ঘণ্টাব্যাপী এ মতবিনিময় সভায় তৃণমূল পর্যায়ের সাংগঠনিক শক্তি আরও জোরদার করার ওপর গুরুত্বারোপ করা হয়।

সভা শেষে তারেক রহমান সিরাজগঞ্জের জনসভার উদ্দেশ্যে রওনা হন। এ সময় রাস্তার দুই পাশে হাজার হাজার মানুষ তাকে একনজর দেখার জন্য দাঁড়িয়ে থাকেন। সাধারণ মানুষের উপস্থিতির প্রেক্ষিতে তিনি শাজাহানপুর ও শেরপুর মোড়ে সংক্ষিপ্ত বক্তব্যও দেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

জনবিচ্ছিন্ন হয়ে নির্বাচনে জয়ের আশা করা যাবে না: তারেক রহমান

আপডেট সময় : ১০:৫৫:২৪ পূর্বাহ্ন, শনিবার, ৩১ জানুয়ারী ২০২৬