ঢাকা ০৬:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের জন্য কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান।

  • আপডেট সময় : ১০:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬
  • / ২৩২ বার পড়া হয়েছে

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের জন্য কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান।

ঢাকা:
জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করতে আগামী ১৮ জানুয়ারি কক্সবাজার সফরে যাচ্ছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। মঙ্গলবার (৬ জানুয়ারি) কক্সবাজার জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী বিষয়টি নিশ্চিত করেছেন।

ইউসুফ বদরী জানান, রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে তারেক রহমান কক্সবাজারের পেকুয়ায় শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারত করবেন। সফরকে কেন্দ্র করে তারেক রহমানের সম্ভাব্য যাত্রাপথ ও কর্মসূচির স্থানগুলো ইতোমধ্যে পরিদর্শন করা হচ্ছে।

সফরসূচি চূড়ান্তের প্রক্রিয়া চলছে

তিনি বলেন, ‘সবার আগে বাংলাদেশ’ শ্লোগানসংবলিত গাড়িবহর নিয়ে কক্সবাজারে কোথায় কোথায় যাবেন এবং কী কী কর্মসূচি থাকবে—সেগুলো যাচাই করা হচ্ছে। এসব বিষয় দলের ঊর্ধ্বতন নেতাদের অবহিত করা হবে। এরপর আনুষ্ঠানিকভাবে সফরসূচি ঘোষণা করা হবে। তবে সফরের সম্ভাবনা অত্যন্ত বেশি।’

বিএনপি নেতাকর্মীদের মধ্যে উচ্ছ্বাস

জেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক ফাহিমুর রহমান বলেন, ‘দীর্ঘদিন পর দেশে ফিরে তারেক রহমান কক্সবাজারের মাটিতে পা রাখতে যাচ্ছেন—এটি জেলার বিএনপি পরিবারের জন্য অত্যন্ত আনন্দ ও সৌভাগ্যের বিষয়।’

আগের সফরসূচি

উল্লেখ্য, আগামী ১১ জানুয়ারি ১৯ বছর পর নিজ পৈতৃক জেলা বগুড়া সফরে যাচ্ছেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের বড় সন্তান তারেক রহমান। পরদিন ১২ জানুয়ারি তিনি রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন।

দেশে প্রত্যাবর্তন

গত ২৫ ডিসেম্বর দীর্ঘ ১৭ বছর পর যুক্তরাজ্যের লন্ডন থেকে দেশে ফেরেন তারেক রহমান। সেদিন রাজধানীর ৩০০ ফিট এলাকায় তাকে অভ্যর্থনা জানাতে লাখো মানুষের ঢল নামে।

শহীদ ওয়াসিম আকরামের পরিচয়

প্রসঙ্গত, ২০২৪ সালের ১৬ জুলাই বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে চট্টগ্রামের মুরাদপুর এলাকায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও ছাত্রলীগের দ্বিমুখী হামলায় শহীদ হন ওয়াসিম আকরাম। তিনি চট্টগ্রাম বিভাগের প্রথম শহীদ।

ওয়াসিম আকরাম চট্টগ্রাম কলেজের স্নাতক তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন এবং চট্টগ্রাম কলেজ ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তিনি নগরীর চকবাজার এলাকার একটি মেসে থাকতেন। তার বাড়ি কক্সবাজারের পেকুয়া উপজেলায়।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

শহীদ ওয়াসিম আকরামের কবর জিয়ারতের জন্য কক্সবাজার যাচ্ছেন তারেক রহমান।

আপডেট সময় : ১০:৩৮:৩২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৬ জানুয়ারী ২০২৬