ঢাকা ০১:৩৬ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান: মন্ত্রিসভায় আসছেন নতুন-পুরনো মুখ

  • আপডেট সময় : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬
  • / ৯৭ বার পড়া হয়েছে

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান: মন্ত্রিসভায় আসছেন নতুন-পুরনো মুখ

নিজস্ব প্রতিবেদক:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দুই-তৃতীয়াংশের বেশি আসনে বিজয় অর্জনের মাধ্যমে সরকার গঠনের পথে এগিয়ে গেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)। নির্বাচিত সংসদ সদস্যদের গেজেট প্রকাশের মধ্য দিয়ে নতুন সরকারের দায়িত্ব গ্রহণ ও মন্ত্রিসভার শপথের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে।

দলীয় সূত্র জানায়, মঙ্গলবার সংসদ সদস্যদের শপথের পরপরই মন্ত্রিসভা গঠন ও দপ্তর বণ্টন সম্পন্ন হতে পারে। এরই ধারাবাহিকতায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশের নবম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন।

রাষ্ট্রপতি হিসেবে মির্জা ফখরুলের নাম আলোচনায়

দলের দীর্ঘদিনের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর-কে রাষ্ট্রপতি করার বিষয়ে জোর আলোচনা চলছে। দলীয় সূত্রের মতে, বিএনপি চেয়ারপারসনের অনুপস্থিতিতে দীর্ঘ সময় দল পরিচালনা ও রাজনৈতিক সংগ্রামে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার স্বীকৃতি হিসেবেই এই সিদ্ধান্ত আসতে পারে।

সম্ভাব্য মন্ত্রিসভা ও গুরুত্বপূর্ণ দায়িত্ব

দলীয় ও রাজনৈতিক সূত্রে জানা গেছে, গুরুত্বপূর্ণ কয়েকটি মন্ত্রণালয়ে যাদের নাম আলোচনায় রয়েছে—

  • আইনমন্ত্রী: ঝালকাঠি থেকে নির্বাচিত সাবেক অ্যাটর্নি জেনারেল আসাদুজ্জামান

  • অর্থমন্ত্রী: হবিগঞ্জ থেকে নির্বাচিত আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া

  • পররাষ্ট্রমন্ত্রী: টেকনোক্র্যাট কোটায় হুমায়ুন আহমেদ

  • সমাজকল্যাণমন্ত্রী: সিরাজগঞ্জ থেকে নির্বাচিত ড. এম এ মুহিত (ফ্যামিলি কার্ড বাস্তবায়নের দায়িত্ব)

এছাড়া অভিজ্ঞ নেতাদের মধ্যে—

  • স্পিকার: ড. আব্দুল মঈন খান

  • স্থানীয় সরকার মন্ত্রী: মির্জা আব্বাস

  • সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী: সালাহউদ্দিন আহমদ

  • বাণিজ্যমন্ত্রী: আমির খসরু মাহমুদ চৌধুরী

  • বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী: ইকবাল হাসান মাহমুদ টুকু

প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা হিসেবে নজরুল ইসলাম খানের নাম বিবেচনায় রয়েছে। পাশাপাশি ড. মাহাদী আমিন ও জাইমা রহমান সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন বলে আলোচনা চলছে।

নতুন মুখ ও জাতীয় সরকারের ইঙ্গিত

নতুন মুখ হিসেবে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ে রুহুল কবির রিজভী এবং স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির নাম আলোচনায় রয়েছে। এছাড়া চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন, ব্যারিস্টার অসীম, আরিফুল হক চৌধুরী ও খন্দকার আব্দুল মুক্তাদির মন্ত্রীসভায় স্থান পেতে পারেন।

বিএনপি আগেই ঘোষণা দিয়েছে, আওয়ামী লীগের বিরুদ্ধে যুগপৎ আন্দোলনে থাকা শরিকদের নিয়ে ‘জাতীয় সরকার’ গঠনের। সে লক্ষ্যে ববি হাজ্জাজ, আন্দালিব রহমান পার্থ, নুরুল হক নূর ও মাহমুদুর রহমান মান্নাসহ কয়েকজন নেতাকে নতুন মন্ত্রিসভায় অন্তর্ভুক্ত করার বিষয়েও আলোচনা চলছে।

রাজনৈতিক বিশ্লেষণ

বিশ্লেষকদের মতে, নতুন সরকারে অভিজ্ঞ ও তরুণ নেতৃত্বের সমন্বয় ঘটলে রাজনৈতিক স্থিতিশীলতা, অর্থনৈতিক পুনরুদ্ধার ও প্রাতিষ্ঠানিক সংস্কারে ইতিবাচক গতি আসতে পারে। নির্বাচনের পর গঠিত হতে যাওয়া এই সরকার দেশের রাজনীতিতে নতুন সমীকরণ তৈরি করবে বলেও মনে করছেন সংশ্লিষ্টরা।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তারেক রহমান: মন্ত্রিসভায় আসছেন নতুন-পুরনো মুখ

আপডেট সময় : ০৭:৩৬:০৮ অপরাহ্ন, সোমবার, ১৬ ফেব্রুয়ারী ২০২৬