ঢাকা ০৫:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

  • আপডেট সময় : ০৪:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬
  • / ১৬৩ বার পড়া হয়েছে

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান, থাকছে ব্যস্ত নির্বাচনী কর্মসূচি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারাভিযানের অংশ হিসেবে ৩ দিনের সফরে দেশের উত্তরাঞ্চলে যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) দুপুরে তিনি রাজশাহীর উদ্দেশে রওনা দেবেন।

বিএনপি মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান বিষয়টি নিশ্চিত করে জানান, রাজশাহী ও আশপাশের জেলাগুলোতে টানা তিন দিন নির্বাচনী প্রচারে অংশ নেবেন তারেক রহমান।

কর্মসূচি অনুযায়ী, বৃহস্পতিবার বেলা ২টায় রাজশাহী মাদ্রাসা মাঠে নির্বাচনী সমাবেশে বক্তব্য রাখবেন বিএনপি চেয়ারম্যান। এরপর বিকাল ৫টা ৩০ মিনিটে নওগাঁর এটিম মাঠে এবং রাত ৭টা ৩০ মিনিটে আলফাতুন্নেসা খেলার মাঠে পৃথক নির্বাচনী সমাবেশে বক্তব্য দেওয়ার কথা রয়েছে তার।

পরদিন ৩০ জানুয়ারি বিকাল ৩টা ৪৫ মিনিটে রংপুরের পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করবেন তারেক রহমান। পরে বিকাল ৪টা ৩০ মিনিটে রংপুর ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় অংশ নেবেন তিনি।

৩১ জানুয়ারি বেলা ২টায় বিসিক শিল্প পার্কে এবং বিকাল ৪টায় ঢাকা–টাঙ্গাইল মহাসড়কের দরুন চরজানা বাইপাস এলাকায় নির্বাচনী জনসভায় বক্তব্য রাখার মাধ্যমে সফর শেষ করবেন বিএনপি চেয়ারম্যান।

এই সফরকালে তারেক রহমান দুদিন বগুড়ার হোটেল নাজ গার্ডেনে রাত্রিযাপন করবেন বলে দলীয় সূত্রে জানা গেছে।

উল্লেখ্য, গত ২২ জানুয়ারি সিলেট থেকে নির্বাচনী প্রচারাভিযান শুরু করেন তারেক রহমান। এরপর তিনি ২৫ জানুয়ারি চট্টগ্রাম এবং ২৭ জানুয়ারি ময়মনসিংহে নির্বাচনী সফর সম্পন্ন করেন। এখন পর্যন্ত তিনি ১৬টি নির্বাচনী জনসভায় বক্তব্য রেখেছেন।

দলীয় সূত্র জানায়, প্রতিটি জনসভায় ব্যাপক জনসমাগমের কারণে তারেক রহমানকে প্রায়ই ৩ থেকে ৫ ঘণ্টা বিলম্বে মঞ্চে উঠতে হয়েছে। তবুও গভীর রাত পর্যন্ত নেতাকর্মী ও সাধারণ মানুষ বিএনপি চেয়ারম্যানের বক্তব্য শোনার অপেক্ষায় ছিলেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

তিন দিনের সফরে উত্তরাঞ্চলে যাচ্ছেন তারেক রহমান

আপডেট সময় : ০৪:২৬:০১ অপরাহ্ন, বুধবার, ২৮ জানুয়ারী ২০২৬