শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান।
- আপডেট সময় : ০২:০৩:১১ অপরাহ্ন, শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫
- / ১৫৫ বার পড়া হয়েছে

জিয়া উদ্যানে জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন তারেক রহমান
সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানাতে জিয়া উদ্যানে পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। শুক্রবার (২৬ ডিসেম্বর) বিকেল ৪টা ৪০ মিনিটের দিকে তিনি সেখানে উপস্থিত হয়ে পুষ্পস্তবক অর্পণ করেন এবং মোনাজাতে অংশ নেন।
এ সময় তার সঙ্গে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ দলের সিনিয়র নেতাকর্মীরা। তারেক রহমান দুপুর ২টা ৫২ মিনিটে নিজ বাসা থেকে জিয়া উদ্যানের উদ্দেশে রওনা হন। কবর জিয়ারত শেষে তিনি জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানাতে যাবেন বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।
তারেক রহমানের আগমনকে ঘিরে সমাধিসৌধ এলাকায় বিএনপির নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতি দেখা যায়।
উল্লেখ্য, বাংলাদেশ বিমানের বিজি-২০২ ফ্লাইটে লন্ডন থেকে সিলেট হয়ে বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪৩ মিনিটে ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে জাইমা রহমান। দীর্ঘ ১৭ বছর পর তার দেশে ফেরাকে কেন্দ্র করে বিমানবন্দর থেকে পূর্বাচল পর্যন্ত সড়কের দুই পাশে নেতা-কর্মী ও সাধারণ মানুষের ঢল নামে।










