ঢাকা ০৭:৪০ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের

  • আপডেট সময় : ০৩:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬
  • / ১৪৫ বার পড়া হয়েছে

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের

বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, আগামী ১২ তারিখে আপনারা ধানের শীষ ও গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেবেন। আমাদের অবশ্যই শহীদ আবু সাঈদের স্বপ্ন বাস্তবায়ন করতে হবে।

শুক্রবার (৩০ জানুয়ারি) রাতে রংপুর নগরীর কালেক্টরেট ঈদগাহ মাঠে আয়োজিত নির্বাচনি জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এর আগে রাত ৮টা ৩১ মিনিটে তারেক রহমান জনসভাস্থলে পৌঁছালে বিপুলসংখ্যক নেতা-কর্মী করতালি, স্লোগান ও উল্লাসের মাধ্যমে তাকে স্বাগত জানান। জনসভায় সভাপতিত্ব করেন রংপুর-৩ আসনে বিএনপির প্রার্থী সামসুজ্জামান সামু।

সকাল থেকেই রংপুর বিভাগের প্রতিটি জেলা ও উপজেলা, বিভিন্ন থানা এবং মহানগরীর নানা এলাকা থেকে খণ্ড খণ্ড মিছিল নিয়ে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা কালেক্টরেট ঈদগাহ মাঠে জড়ো হতে থাকেন। মানুষের ঢলে মাঠ ও আশপাশের এলাকা উৎসবমুখর পরিবেশে পরিণত হয়।

জনসভাকে কেন্দ্র করে কঠোর নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করে আইনশৃঙ্খলা বাহিনী। মাঠ ও আশপাশের এলাকায় পুলিশ, র‍্যাব ও বিজিবিকে সতর্ক অবস্থানে দেখা গেছে। সভামঞ্চের সামনে ও গুরুত্বপূর্ণ প্রবেশপথগুলোতে ডগ স্কোয়াড দিয়ে তল্লাশি চালানো হয়। পাশাপাশি ড্রোন উড়িয়ে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হয়।

জনসভায় তারেক রহমান বলেন, গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। শহীদদের আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে তিনি বলেন, একটি ন্যায়ভিত্তিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে ধানের শীষের বিকল্প নেই।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

গণভোটে ‘হ্যাঁ’-এর পক্ষে রায় দেওয়ার আহ্বান তারেক রহমানের

আপডেট সময় : ০৩:৫১:২৯ অপরাহ্ন, শুক্রবার, ৩০ জানুয়ারী ২০২৬