ঢাকা ০৬:৫৪ পূর্বাহ্ন, শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
সাদুল্লাপুরে ৩টি ককটেল ও ৩টি পেট্রলবোমা উদ্ধার গাইবান্ধায় বিক্রয় প্রতিনিধিদের ৮ দফা দাবিতে মানববন্ধন সাদুল্লাপুরে মোটরসাইকেলের ধাক্কায় ৫ বছরের শিশু নিহত সাদুল্লাপুরে বিএনপি কার্যালয়ে বিস্ফোরণ, আতঙ্কে নেতাকর্মীরা পলাশবাড়ীতে জাতীয় যুব দিবস উদযাপন, ১৩ জন পেলেন যুব ঋণের চেক সুন্দরগঞ্জে জমি নিয়ে বিরোধে বৃদ্ধকে পিটিয়ে হ*ত্যার অভিযোগ, গ্রেপ্তার ১৭ সাদুল্লাপুরে ১৪ মাসের শিশু উদ্ধার, ৪০ হাজার টাকায় বিক্রির অভিযোগ ধাপেরহাট ইউনিয়নে চেয়ারম্যান পদ প্রার্থী মাছুদ রানা প্রামাণিক, চাইলেন দোয়া ও সমর্থন সাদুল্লাপুরে স্কুলশিক্ষিকার ছবি-ভিডিও ছড়ানোর মামলায় ইউপি চেয়ারম্যান কারাগারে ঘাঘট নদীতে নিয়ন হুদার মরদেহ উদ্ধার, নিখোঁজ ছিলেন তিন দিন

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, ইসিতে আপিলের ঘোষণা।

  • আপডেট সময় : ০৬:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬
  • / ১৭৩ বার পড়া হয়েছে

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, ইসিতে আপিলের ঘোষণা।

নিজস্ব প্রতিবেদক:
ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে দাখিল করা তাসনিম জারার মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়েছে। শনিবার (৩ জানুয়ারি) বেলা ১১টার দিকে রিটার্নিং কর্মকর্তা ও ঢাকা জেলা প্রশাসক রেজাউল করিম এ ঘোষণা দেন।

মনোনয়ন বাতিলের সিদ্ধান্তে তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় তাসনিম জারা জানান, তিনি নির্বাচন কমিশনে (ইসি) আপিল করবেন।

রিটার্নিং কর্মকর্তা জানান, সমর্থনকারী দুই ভোটারের স্বাক্ষর সংক্রান্ত জটিলতার কারণে মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। এ বিষয়ে তাসনিম জারা বলেন,
“একজন জানতেন তিনি ঢাকা-৯ আসনের ভোটার। কিন্তু জানার কোনো উপায় ছিল না যে তিনি প্রকৃতপক্ষে এই আসনের ভোটার নন।”

তিনি আরও বলেন,
“আরেকজন সমর্থনকারীর ক্ষেত্রে জাতীয় পরিচয়পত্রের কপিতে দেখা যায় তিনি ঢাকা-৯ এর ভোটার। কিন্তু নির্বাচন কমিশন বলছে, তিনি এই আসনের ভোটার নন।”

স্বাক্ষরকারী দুজনের অজ্ঞতার কারণেই এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে উল্লেখ করে তাসনিম জারা বলেন,
“তাদের জানা ছিল তারা ঢাকা-৯ আসনের ভোটার। সে অনুযায়ী তারা স্বাক্ষর দিয়েছেন। কিন্তু নির্বাচন কমিশন ভোটারদের আসন যাচাই করার কোনো কার্যকর উপায় রাখেনি।”

উল্লেখ্য, গত ২৯ ডিসেম্বর তাসনিম জারা ঢাকা-৯ সংসদীয় আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

ঢাকা-৯ আসনে তাসনিম জারার মনোনয়ন বাতিল, ইসিতে আপিলের ঘোষণা।

আপডেট সময় : ০৬:৪৪:০২ পূর্বাহ্ন, শনিবার, ৩ জানুয়ারী ২০২৬