ঢাকা ১২:১০ অপরাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম ::
কুমিল্লায় স্কুলছাত্রী তাজমীন হ*ত্যা: আদালতে স্বীকারোক্তি দিলেন আসামি সাদুল্লাপুরে হাতির পিঠে চড়ে বিয়ে করতে গেলেন সাকিব, দেখতে জনতার ভিড় আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ, সহযোগিতার আশ্বাস তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিল করতে লাগবে গণভোট: স্বরাষ্ট্রমন্ত্রী রংপুরে ৫০ কেজি কষ্টিপাথর উদ্ধার, আটক ২ বিমানবন্দরে বিশৃঙ্খলার মামলায় জামায়াত নেতা আখতারুজ্জামান গ্রেপ্তার তৌফিক ইমরোজ খালিদীর মৃত্যুতে রাষ্ট্রপতির গভীর শোক সাইবার অপরাধ দমনে পুলিশের নতুন ইউনিট, জনবল ৪ হাজার ৫৯২ ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রয়োজন হলে সেনাবাহিনী মোতায়েন করা হবে শ্রীপুরে অভিভাবকের সন্ধানে শিশু, নিরাপদে রাখা হয়েছে দোকানে

নলেয়া নদী থেকে সৌদি প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার

  • আপডেট সময় : ০৭:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬
  • / ১৪০ বার পড়া হয়েছে

নলেয়া নদী থেকে সৌদি প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার

সাদুল্লাপুর (গাইবান্ধা) প্রতিনিধি:
গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার নলেয়া নদীতে নিখোঁজ হওয়ার প্রায় একদিন পর সৌদি প্রবাসী ইউনুস আলী (৪৫)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার (৭ আগস্ট) সকাল ১০টার দিকে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়দের যৌথ অভিযানে তার মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিহত ইউনুস আলী উপজেলার খোর্দ্দকোমরপুর ইউনিয়নের তরফজাহান (ঝাউলার বাজার) সংলগ্ন নয়াপাড়া গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি তিন সন্তানের জনক এবং দীর্ঘ প্রায় ১৫ বছর ধরে সৌদি আরবে কর্মরত ছিলেন। দেশে ছুটিতে এসে আবারও সৌদি আরবে ফিরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলেন।

পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুর প্রায় ১টার দিকে ইউনুস আলী শখের বসে ঝাকি জাল নিয়ে নলেয়া নদীতে মাছ ধরতে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের হন। রাত ১০টা পর্যন্ত তিনি বাড়ি ফিরে না আসায় পরিবারের সদস্যরা উদ্বিগ্ন হয়ে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি শুরু করেন। পরে স্থানীয় লোকজনও নদীতে নেমে তাকে খুঁজতে থাকেন।

খবর পেয়ে সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের একটি দল ঘটনাস্থলে পৌঁছালেও রাতের অন্ধকার এবং প্রয়োজনীয় ডুবুরি সরঞ্জামের অভাবে উদ্ধার অভিযান শুরু করা সম্ভব হয়নি। পরে রংপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দলকে খবর দেওয়া হলে তারা শুক্রবার সকালে ঘটনাস্থলে এসে উদ্ধার অভিযান শুরু করে।

উদ্ধার অভিযান চলাকালে আশপাশের কয়েকটি গ্রামের শত শত মানুষ নদীর তীরে ভিড় করেন। একপর্যায়ে ইদিলপুর ইউনিয়নের রুঘনাথপুর গ্রামের ইউপি সদস্য রুহুল আমিনসহ কয়েকজন উদ্ধার কার্যক্রম দেখতে গিয়ে রুঘনাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অদূরে নলেয়া নদীর মরাঘাটি এলাকায় একটি ঝাকি জাল ভাসতে দেখেন। জালটি টান দিলে হাতে বাঁধা অবস্থায় ইউনুস আলীর মরদেহ ভেসে ওঠে। পরে তাদের চিৎকারে ডুবুরি দল ও স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করেন।

উদ্ধার অভিযানে ফায়ার সার্ভিসের সদস্যদের পাশাপাশি স্থানীয় অসংখ্য মানুষও সহযোগিতা করেন।

স্থানীয়রা জানান, ইউনুস আলী আট ভাইয়ের একজন ছিলেন। তিনি অত্যন্ত নম্র, ভদ্র ও সবার প্রিয় মানুষ হিসেবে এলাকায় পরিচিত ছিলেন। তার আকস্মিক মৃত্যুতে পরিবার-পরিজনসহ পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

নিখোঁজ হওয়ার পর থেকেই স্থানীয় বাসিন্দা ও গণমাধ্যমকর্মীরা সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ব্যাপকভাবে প্রচার করেন, যা উদ্ধার তৎপরতায় সচেতনতা তৈরিতে ভূমিকা রাখে।

সাদুল্লাপুর ফায়ার সার্ভিসের ইনচার্জ বলেন, “নিখোঁজ প্রবাসীকে উদ্ধারে আমরা বৃহস্পতিবার রাত থেকেই কাজ শুরু করি। শুক্রবার সকালে রংপুরের ডুবুরি দল ও স্থানীয় জনগণের সহযোগিতায় ইউনুস আলীর মরদেহ উদ্ধার করতে সক্ষম হই।”

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মতিউর রহমান এবং সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম হাবিবুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

একই গ্রামের শিক্ষক মশিউর রহমান বিএসসি জানান, শুক্রবার (৭ আগস্ট) বাদ আসর গ্রামের পারিবারিক কবরস্থানে ইউনুস আলীর দাফন সম্পন্ন হয়েছে।

এদিকে মরদেহ উদ্ধারের খবর পেয়ে গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনের সংসদ সদস্য মাওলানা আবু কাওছার মোহাম্মদ নজরুল ইসলাম লেবু নিহতের বাড়িতে গিয়ে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং তাদের সান্ত্বনা দেন।

শেয়ার করুন
ট্যাগস :

আপনার মন্তব্য

Your email address will not be published. Required fields are marked *

আপনার ইমেইল এবং অন্যান্য তথ্য সংরক্ষন করুন

আপলোডকারীর তথ্য

নলেয়া নদী থেকে সৌদি প্রবাসী ইউনুস আলীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ০৭:১২:৩৫ অপরাহ্ন, শুক্রবার, ৭ অগাস্ট ২০২৬